আন্তর্জাতিক

সৌদিতে গোপন সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : এক গোপন সফরে সৌদি আরব উড়ে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অনানুষ্ঠানিক এ সফরে রবিবার তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেন।

সোমবার ( ২৩ নভেম্বর) নিওমে এ গোপন বৈঠকের বিষয়টি স্বীকার করে আর্মি রেডিওকে ইসরায়েলি শিক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট বলেন, ইসরায়েলের জন্য এটি অসাধারণ সাফল্য। এদিন সকালে ইসরায়েলের কান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও জানায়, সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ইয়োসি কোহেনও।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক আলজাজিরা এ খবর দিয়েছে। নেতানিয়াহুর সফর নিয়ে সরকারিভাবে কিছুই জানানো না হলেও বিষয়টি স্বীকার করেছেন ইসরায়েলি মন্ত্রিসভা ও ক্ষমতাসীন দল লিকুইদ পার্টির একজন সদস্য।

ফ্লাইট সংক্রান্ত তথ্য অনুসন্ধান করে দেখা গেছে, একটি ব্যবসায়িক জেট বিমানে চড়ে সৌদি শহর নিওমে নামেন নেতানিয়াহু। সেখানে তিনি, সৌদি যুবরাজ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বৈঠকে মিলিত হন। সৌদি আরবের তাবুক প্রদেশে বিশাল অঞ্চল জুড়ে নিওম নামে এ অত্যাধুনিক শহর প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন সালমান। লোহিত সাগর এবং মিসর ও জর্ডান সীমান্তের সন্নিকটে গড়ে তোলা হচ্ছে প্রযুক্তি ও পর্যটন নির্ভর এ শহর।

তবে পুরো বিষয়টি নিয়ে ইসরায়েল, সৌদি আরবের পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। গত কয়েক মাস ধরে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক স্বাভাবিক করণের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। যার ফলে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করে আরব আমিরাত, বাহরাইন এবং সুদান। সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে চুক্তির জন্য চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে নিওমে এ গোপন বৈঠককে তাৎপর্যপূর্ণ মনে করছে বিশ্লেষকেরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা