আন্তর্জাতিক

সৌদি আরবের আমন্ত্রণে জি-২০ সম্মেলনে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : দুই দিনব্যাপী জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন দ্বিতীয় মেয়াদে নির্বাচনে হেরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউজের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। খবর দ্য হিল।

শনিবার ও রবিবার (২২ নভেম্বর) প্রাণঘাতী করোনা মহামারির কারণে সৌদি আরবের আয়োজনে এবারের সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম কোনও আরব দেশ জি-২০ সম্মেলনের আয়োজন করছে।

সৌদি আরবের বাদশাহ সালমানের সভাপতিত্বে বিশ্বের ১৯টি বৃহৎ অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়ন এতে অংশগ্রহণ করছে। ট্রাম্পের ক্ষমতাকালীন সময়ে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ফলে বিভিন্ন বিষয়ে মুসলিম এই দেশটিতে সাহায্যে করেছেন ট্রাম্প।

সর্বশেষ সাংবাদিক জামাল খাসোগি হত্যার দায়ে অভিযুক্ত মোহাম্মদ বিন সালমানকে বিচারের হাত থেকেও বাঁচিয়েছেন ট্রাম্প। তাই মার্কিন নির্বাচনে জো বাইডেনের কাছে বিপুল ভোটে হেরে গেলেও এই সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি।

হোয়াইট হাউজ প্রকাশিত ট্রাম্পের সূচি অনুসারে, সম্মেলনে রবিবার অংশগ্রহণ করবেন ট্রাম্প। তবে কোন অনুষ্ঠানে তিনি যুক্ত হবেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা