আন্তর্জাতিক

মামলা খারিজ, আশা ভাঙল ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : গত ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে হেরে যাওয়া অঙ্গরাজ্যগুলোতে মামলার ঝড় তুলেছিলেন ট্রাম্প সমর্থকেরা। তবে তাতে লাভ হলো না খুব একটা। উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় বেশিরভাগ জায়গাতেই খারিজ হয়ে গেছে মামলাগুলো। এ তালিকায় সবশেষ যোগ হলো গুরুত্বপূর্ণ নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়া।

শনিবার (২১ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন পেনসিলভানিয়ার এক জেলা জজ আদালত।

যদিও রিপাবলিকানদের মামলাটিতে জেতার সম্ভাবনা বরাবরই কম ছিল। তবে ট্রাম্পের সমর্থক ও তার লিগ্যাল টিম, বিশেষ করে প্রেসিডেন্টের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি গিলিয়ানি পেনসিলভানিয়ার ফেডারেল বিচারকদের ওপর ভরসা করে জেতার আশা ধরে রেখেছিলেন। তবে রাজ্যটির সুপরিচিত রিপাবলিকান বিচারক ম্যাথিও ব্র্যান ট্রাম্প সমর্থকদের সেই দাবি বাতিল করে দিয়েছেন।

শনিবার মার্কিন জেলা আদালতের এ বিচারক লিখেছেন, বাদীরা আদালতকে প্রায় ৭০ লাখ ভোটারকে অধিকার বঞ্চিত করতে বলেছে। নির্বাচনী প্রতিযোগিতায় বাদীরা যে কঠোর প্রতিকার চেয়েছে, তেমন কোনও ঘটনা খুঁজে পায়নি এই আদালত।

অঙ্গরাজ্যটিতে এত বিপুল সংখ্যক ভোট বাতিলের দাবির সপক্ষে ট্রাম্প সমর্থকদের আইনজীবীরা বাস্তবিক প্রমাণ উপস্থাপন করতে না পারায় তাদের তীব্র ভাষায় তিরস্কার করেন এ বিচারক।

তিনি বলেন, কেউ যখন এমন চমকপ্রদ পরিণতির আশা করে, তখন বাদীকে শক্ত আইনি যুক্তি এবং ব্যাপক দুর্নীতির বাস্তবিক প্রমাণে সজ্জিত হয়ে আসতে হয়, যেন তাদের প্রস্তাব মেনে নেয়া ছাড়া আদালতের কাছে আর কোনও বিকল্প না থাকে। কিন্তু, এমনটি ঘটেনি।

‘এর পরিবর্তে আদালতে যোগ্যতাহীন এবং কল্পনাপ্রসূত অভিযোগের দুর্বল আইনি যুক্তি উপস্থাপন করা হয়েছে, যার কোনও প্রমাণও নেই।’ বিচারক ব্র্যান বলেন, যুক্তরাষ্ট্রের ষষ্ঠ জনবহুল অঙ্গরাজ্যকে বাদ দেন, এখানে একজন ভোটারকেও অধিকার বঞ্চিত করা যায় না। আমাদের জনগণ, আইন এবং প্রতিষ্ঠানগুলোর দাবি আরও বেশি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ী হওয়ার ফল পাল্টে দিতে পেনসিলভানিয়াতে মামলায় জেতা খুবই জরুরি ছিল ট্রাম্পের। এ রাজ্যেরটিসহ নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত রিপাবলিকান শিবিরের অন্তত ৩০টি মামলা বাতিল বা প্রত্যাহার করা হলো।

আগামী সোমবারের মধ্যে পেনসিলভানিয়ায় কাউন্টিগুলোর ভোটের ফলাফল নিশ্চিত করার কথা।সূত্র: সিএনএন

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা