আন্তর্জাতিক

কাবুলে রকেট হামলায় নিহত ৮ আহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে দফায় দফায় রকেট হামলার ঘটনায় কমপক্ষে ৮ বেসামরিক নাগরিক নিহত এবং আহত ৩১ জনের ও বেশি। শনিবার সকালে সুরক্ষিত গ্রিন জোনে ওই হামলা চালানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে কমপক্ষে ২৩টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

ওই অঞ্চলে বিভিন্ন বিদেশি দূতাবাস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান অবস্থিত। ডজনখানেক আন্তর্জাতিক কোম্পানি এবং তাদের কর্মীদের বসবাস গ্রিন জোনে। তাই ওই এলাকায় বেশ কড়া নিরাপত্তা জারি থাকে। তারপরেও গত কয়েক মাসে গ্রিন জোন ও এর আশেপাশে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, সন্ত্রাসীরা এসব হামলা চালিয়েছে। একটি ছোট ট্রাক থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে। কিভাবে ওই ট্রাকটি শহরের ভেতরে প্রবেশ করল সে বিষয়টি খুঁজে বের করতে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ওই মুখপাত্র জানিয়েছেন, রকেট হামলায় ৮ বেসামরিক নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জও হতাহতের সংখ্যা একই বলে নিশ্চিত করেছেন।

বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা হামলার কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে ক্ষতিগ্রস্ত গাড়ি এবং ভবনে বড় গর্ত দেখা গেছে। এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এমনকি তালেবানও এই হামলার দায় প্রত্যাখ্যান করেনি।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, জনসমাগম হয় এমন স্থানে তারা অন্ধভাবে হামলা চালায় না। সম্প্রতি উপসাগরীয় দেশ কাতারে তালেবানের প্রতিনিধি দলের সঙ্গে আফগান সরকার ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই দেশটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

আফগানিস্তানে গত কয়েক মাস ধরেই এমন সহিংসতার খবর সামনে আসছে। তবে শনিবারের ওই বিস্ফোরণের ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। গত সপ্তাহেও গ্রিন জোনে চার দফা রকেট হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবার ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে কয়েক দফা রকেট হামলা চালানো হয়।

ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দেশটির সরকারি ভবন এবং কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে নিউ বাগদাদদের আল-আলফ দার জেলা থেকে রকেট হামলা চালানো হয়েছে। তবে ওই বিবৃতিতে হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। সে সময় নাম প্রকাশ না করা শর্তে ইরাকি কর্মকর্তারা জানান যে, ওই হামলায় কমপক্ষে দু'জন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।

এদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শনিবার সকালে দুটি ছোট বোমা বিস্ফোরিত হয়েছে। তিনি জানিয়েছেন, এর মধ্যে একটি বোমা পুলিশের একটি গাড়িতে আঘাত হেনেছে। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

চলতি সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, গত ৬ মাসে তালেবান ৫৩টি আত্মঘাতী হামলা এবং ১ হাজার ২৫০টি বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ১ হাজার ২১০ বেসামরিকের মৃত্যু হয়েছে এবং আরও ২ হাজার ৫শ জন আহত হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে কাবুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় একদল বন্দুকধারী। হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়। এর মধ্যে অধিকাংশই ছিল শিক্ষার্থী। ওই হামলায় আরও অর্ধ শতাধিক আহত হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা