আন্তর্জাতিক

বাড়াবাড়ি করলে চোখ তুলে নেওয়া হবে : চীন

আন্তর্জাতিক ডেস্ক : হংকং ইস্যুতে বাড়াবাড়ি করলে চোখ তুলে নেওয়ার হুমকি দিল চীন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হুমকি দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার জোট ‘ফাইভ আইজ’ হিসেবে পরিচিত। বুধবার হংকংয়ের ওপর চীনের স্বৈরাচারী আচরণ নিয়ে প্রশ্ন তোলে দেশগুলো। যৌথ বিবৃতিতে জানায়- বির্তকিত আইন কার্যকরের মাধ্যমে অঞ্চলটির গণতন্ত্রপন্থীদের মুখবন্ধ করার প্রক্রিয়া চালাচ্ছে বেইজিং। এটি অঞ্চলটির সার্বভৌমত্ব এবং বাক-স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।

গেল সপ্তাহে নতুন আইন পাস করে শি জিনপিং সরকার। যাতে চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে হংকংয়ের এমপিদের বহিষ্কারের বিধান রাখা হয়েছে।এর ধারাবাহিকতায় ৪ আইনপ্রণেতা বহিষ্কৃত হন। প্রতিবাদে ১৯ গণতন্ত্রপন্থী এমপি করেন পদত্যাগ।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, বিশ্ব মোড়ল ‘ফাইভ আইজ’- এর যতটাই চোখ থাকুক না কেন- তাতে আমাদের কোনও মাথাব্যাথা নেই। চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা উন্নয়ন ইস্যুতে হস্তক্ষেপ করতে এলে চোখ উপড়ে নেয়া হবে। আন্তর্জাতিক আইন এবং সুসম্পর্ক লঙ্ঘনকারী প্রত্যেক দেশের আচরণের বিরূদ্ধে অসন্তোষ প্রকাশ করছি। কেননা, হংকং একান্তই চীনের অভ্যন্তরীণ বিষয়। সূত্র : বিবিসি বাংলা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা