আন্তর্জাতিক

‘সংবিধানের ৩৭০ ধারা পুনর্বহাল করেই মরতে চাই’

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স এর প্রধান ফারুক আবদুল্লাহ বলেছেন, ৩৭০ ও ৩৫-এ ধারা পুনর্বহাল করেই মরতে চাই। জম্মুর শের-ই-কাশ্মীর ভবনে শুক্রবার (৬ নভেম্বর) দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ডা. ফারুক আবদুল্লাহ বলেন, বিজেপি জম্মু-কাশ্মীরের জনগণের সঙ্গে জমি ও চাকরি সুরক্ষার নামে মিথ্যাচার করেছে। বিজেপি ভোটের জন্য কাশ্মীরি পণ্ডিতদের ব্যবহার করেছে। ট্রাম্পের মতো বিজেপি সরকারও বিদায় নেবে। তিনি বলেন, আমাদের লড়াই একটি আদর্শের বিরুদ্ধে। বিজেপি জনগণকে কেবল ভোটের জন্য ব্যবহার করেছে। ন্যাশনাল কনফারেন্স কখনও দেশবিরোধী হয়নি। বিজেপি বেঈমানদের কেনার কাজ করেছে।

ফারুক আবদুল্লাহ বলেন, আমাদের পাকিস্তানি বলা হচ্ছে– যদি আমরা চাইতাম তা হলে ১৯৪৭ সালেই পাকিস্তানের সঙ্গে যেতে পারতাম। আমরা নিজেদের বিজেপির ভারত নয়, মহাত্মা গান্ধীর ভারতের সঙ্গে যুক্ত করেছি। তারা যদি আমাকে হত্যা করতে চায়, হত্যা করতে পারে। কিন্তু বাঁচা ও মরার বিষয়টি উপরওয়ালার হাতে আছে। যদিও আমার বয়স ৮০ বছরের বেশি, তবু আমি এখনও জওয়ান।

জম্মু-কাশ্মীরের জনগণকে তাদের অধিকার না দিয়ে আমি মরতে চাই না। আমি বিজেপিকে ভয় পাই না। বিজেপিকে যদি নিজের বাহাদুরি দেখাতে হয় তবে সীমান্তে গিয়ে দেখাক, এখানে নয়। ওমর আবদুল্লাহ বলেন, সরকার গত এক বছরে কী করেছে? লেফটেন্যান্ট গভর্নরকে জিজ্ঞেস করতে চাই- রাজ্যে কয়টি কারখানা স্থাপন করা হয়েছে? ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা প্রত্যাহার সংক্রান্ত গৃহীত সিদ্ধান্তটি ছিল সর্বকালের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত।

বিজেপির ভুল নীতির জন্য জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল কনফারেন্সের আমলে ২০১১-১৪ পর্যন্ত কিছু যুবক বন্দুক তুলে নিয়েছিল, কিন্তু এখন কিশোররাও বন্দুক হাতে তুলে নিয়েছে এবং ক্রমশ তা দ্রুতগতিতে বাড়ছে বলেও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ মন্তব্য করেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়ার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা