আন্তর্জাতিক

বাইডেন সমর্থকদের উচ্ছ্বাসে বিক্ষুব্ধ ট্রাম্প শিবির

আন্তর্জাতিক ডেস্ক : তিক্ত প্রচারণা আর টানটান উত্তেজনার মধ্যে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর মুকুট উঠল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মাথায়। শনিবার পেনসিলভানিয়ায় জয়ের মাধ্যমে তার চূড়ান্ত বিজয় নিশ্চিত হতেই রাস্তায় নেমে আসেন সমর্থকেরা। শুরু হয় বাঁধভাঙা উল্লাস।

তবে বিপরীত চিত্র ছিল ট্রাম্প সমর্থকদের মধ্যে। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে এদিন বিক্ষোভ করেছেন তারা।

ডোনাল্ড ট্রাম্পও অবশ্য হাল ছাড়েননি। আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এ নেতা। তার কথায়, ‘নির্বাচন শেষ হতে এখনও অনেক বাকি।’

তবে ট্রাম্প মেনে নেন অথবা না নেন, তাতে থোড়াই কেয়ার ডেমোক্র্যাট সমর্থকদের। বাইডেন বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উন্মাদনা দেখা যায় তাদের মধ্যে।

তুমুল হর্ষধ্বনি আর হাততালি শোনা গেছে ওয়াশিংটনজুড়ে। বহু মানুষ ব্যালকনিতে দাঁড়িয়ে চিৎকার করে, গাড়ির হর্ন বাজিয়ে, থালা-বাসন পিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আওয়াজ আসছিল সেখানকার ক্যাপিটল ভবনের চারপাশ থেকেও। এসময় অনেককেই খুশির অশ্রু মুছতে দেখা গেছে।

বাইডেনকে জয়ী ঘোষণার পর ব্রুকলিনের রাস্তায়ও ছিল আনন্দ-উল্লাস। অনেকেই বাড়ির ছাদে উঠে নাচ শুরু করেন। রাস্তা দিয়ে চলাচলরত পথচারীদেরও তাতে সমর্থন দিতে দেখা যায়।

সেদিক থেকে ট্রাম্প সমর্থকদের মধ্যে ছিল অসন্তোষ, সন্দেহ আর পদত্যাগের মিশ্র প্রতিক্রিয়া।

ক্ষুব্ধ ট্রাম্পপন্থীরা ‘ভোটচুরি বন্ধ’ করার দাবিতে জড়ো হয়েছিলেন মিশিগান, পেনসিলভানিয়া ও অ্যারিজোনার ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে। সেসময় ফিনিক্সের বিক্ষোভকারীরা সুর তোলেন, ‘আমরা নীরিক্ষা চাই’।

তবে ফল ঘোষণার পর দুই পক্ষই রাস্তায় থাকলেও এখন পর্যন্ত কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে সরে পড়তে শুরু করেছেন রিপাবলিকান সমর্থকেরাও। যদিও আইনি লড়াইয়ে জেতার আশায় এখনও বুক বেঁধে আছেন তাদের অনেকেই। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা