আন্তর্জাতিক

হাজারো বিক্ষোভেও ক্ষমতায় থাকবেন থাই প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান-ওচা পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হলেও তিনি ক্ষমতা না ছেড়ে বরং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। থাইল্যান্ডে গত এক মাসের বেশি সময় ধরে প্রাইয়ুথ ওচার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। পাশাপাশি দেশটিতে রাজতন্ত্রের সংস্কার দাবি করছেন বিক্ষোভকারীরা।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থাই সংসদে দেয়া ভাষণে প্রাইয়ুথ বলেন, “আমি সমস্যার মধ্যে পালিয়ে যাব না। যখন দেশ নানা সমস্যার মধ্যে তখন আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াব না।”

এ সময় সংসদে বিরোধীদলের সদস্যরা প্রাইয়ুথের বক্তব্যের বিরোধিতা করে বলেন, “রাজার প্রতি আনুগত্য প্রকাশের আড়ালে সত্য গোপন করা বন্ধ করে আপনি পদত্যাগ করুন।” এছাড়া, চলমান বিক্ষোভে নেতৃত্ব দেয়া একজন নেতাও গতকালের সংসদ অধিবেশনকে মূল্যহীন বলে মন্তব্য করেছেন।

প্রায় ছয় বছর আগে প্রাইয়ুথ সামরিক ক্যু’র মাধ্যমে থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন। গতকালের সংসদ অধিবেশনে প্রাইয়ুথ বলেন, তিনি চলমান সংকট নিয়ে কথা বলতে আগ্রহী কিন্তু তিনি কোনো একক নেতা পাচ্ছেন না। বিক্ষোভকারীদের সবাইকে ‘নেতা’ বলে তিনি মন্তব্য করেন। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা