আন্তর্জাতিক

কোয়ারেন্টাইনে গেল দ. আফ্রিকার প্রেসিডেন্ট 

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসেরআক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন,ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন শীর্ষ নেতা। সংক্রমণের ঝুঁকি থাকায় কোয়ারেন্টাইনে গিয়েছেন আরও অনেকে। এবার এ তালিকায় যোগ হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা। শরীরে এখনও করোনা ধরা না পড়লেও ঝুঁকি বিবেচনায় সেলফ-কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রামাফোসার শরীরে কোনও উপসর্গ নেই। তিনি কোয়ারেন্টাইনে থেকেই প্রয়োজনীয় কাজ চালিয়ে যাবেন। জানা গেছে, গত শনিবার অ্যাডপ্ট-এ-স্কুল ফাউন্ডেশনের আয়োজনে জোহানেসবার্গের একটি হোটেল তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট।

সেখানে রাতের খাবারের আয়োজনে অংশ নেন মোট ৩৫ জন অতিথি। এর মধ্যে একজন অনুষ্ঠানের পরেরদিনই অসুস্থ হয়ে পড়েন এবং পরে টেস্টে করোনা পজিটিভ শনাক্ত হন। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, অনুষ্ঠানে স্ক্রিনিং, সামাজিক দূরত্ব ও মাস্ক পরার মতো করোনা সতর্কতাগুলো কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। প্রেসিডেন্ট নিজেও শুধু খাদ্যগ্রহণ ও বক্তব্য দেয়ার সময় মাস্ক খুলেছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, শিগগিরই রামাফোসার শারীরিক নমুনা পরীক্ষা করা হবে। তিনি আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন। আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমণের শিকার দক্ষিণ আফ্রিকা। দেশটিতে এ পর্যন্ত সাত লাখের বেশি মানুষ আক্রান্ত এবং ১৯ হাজারের বেশি প্রাণ হারিয়েছেন। করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ আফ্রিকায় বিশ্বের অন্যতম কঠোর লকডাউন জারি করেছিলেন প্রেসিডেন্ট রামাফোসা। তবে কিছুদিন পরে সেগুলো তুলে নিয়েছেন তিনি। সূত্র: বিবিসি, ওয়ার্ল্ডোমিটার

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা