আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে এগিয়ে গাধা পিছিয়ে হাতি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচন একেবারে নাকের ডগায়। আর মাত্র ১৩ দিন বাকি। এ নির্বাচনেই র্নিধারন হবে ডোনাল্ড ট্রাম্পের বিদায় কিংবা আরও এক মেয়াদে থেকে যাওয়া। মূল ভোটের দুই সপ্তাহের মতো বাকি থাকলেও এখনই শুরু হয়েছে হিসাব নিকাশ। কারণ অনেক রাজ্যের জনগণ আগাম ভোট দিয়েছেন। আর সেই আগাম ভোটের ফলাফলে দেখা যাচ্ছে। ট্রাম্পের বিরোধীপক্ষ এগিয়ে আছে। মানে হলো রিপাবলিকান ট্রাম্পের হাতি মার্কার চেয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের গাধা মার্কা এগিয়ে আছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৫টি স্টেটের ২৯ মিলিয়নেরও বেশি মানুষ আগাম ভোট প্রদান করেছেন। এই ভোটের প্রায় অর্ধেক পড়েছে বাইডেনের গাধা মার্কায়। তিনি পেয়েছেন ১৪.২ মিলিয়ন ভোট। অন্যদিকে রিপাবলিকান দলের হাতি মার্কায় ভোট পড়েছে ১০.১ মিলিয়ন। এনবিসি নিউজের সাংবাদিক কানওয়াল সৈয়দ জানান, আমেরিকার ৫১টি স্টেটের মধ্যে ডেমোক্র্যাটরা ৩২টিতে এগিয়ে আছে। অনিশ্চয়তাপূর্ণ স্টেট ফ্লোরিডা এবং মিনেসোটাতে রিপাবলিকানরা ২০ শতাংশেরও বেশি পয়েন্টে এগিয়ে আছে। নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাটরা এগিয়ে আছে শতকরা ৩৬ পয়েন্টে।

তবে এবার অনিশ্চয়তার কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে জর্জিয়া, উইসকনসিন, মিশিগান ও পেনসেলভেনিয়ার মতো কয়েকটি স্টেট। এখানেই হবে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। মূলত তাদের ভোটেই নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের আগামীর প্রেসিডেন্ট। এনবিসি নিউজের ভোটার ট্র্যাকার অনুসারে এ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক ভোটের এই তথ্য সরবরাহ করেছে রাজনৈতিক ডেটাফার্ম ‘টার্গেটস্মার্ট’।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা