আন্তর্জাতিক

করোনা মোকাবিলা পশ্চিমবঙ্গে সকল ছুটি বাতিল 

আর্ন্তজাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭ লাখ ৬১ হাজার ৩১২ জনে পৌঁছেছে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৭ হাজার ৩০৬ জন। আজ (শুক্রবার) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮ টা থেকে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮ টা পর্যন্ত ৫৪ হাজার ৩৬৬ টি নতুন সংক্রমণ এবং একইসময়ে ৬৯০ জন করোনায় মৃত্যুবরণ করেছে। দেশে এ পর্যন্ত ৬৯ লাখ ৪৮ হাজার ৪৯৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ৬ লাখ ৯৫ হাজার ৫০৯ জন করোনা রোগী হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ১৪ লাখ ৪২ হাজার ৭২২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এরফলে দেশে এ পর্যন্ত মোট ১০ কোটি ১ লাখ ১৩ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৮.৯৬ শতাংশ, সুস্থ হওয়ার হার ৮৯.৫৩ শতাংশ। মৃত্যু হার ৫১ শতাংশ।

পশ্চিমবঙ্গেরা‌জ্য সরকার করোনা পরিস্থিতি মোকাবিলা করতে দুর্গাপুজোর সময়ে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের যাবতীয় ছুটি বাতিল করেছে। পুজোর দিনগুলোতে যাবতীয় সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ এমনকি রাজ্যজুড়ে বিভিন্ন স্বাস্থ্য দফতর খোলা থাকছে। অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৭ জন সংক্রমিত হয়েছেন এবং একইসময়ে ৬৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।

পশ্চিমবঙ্গে এ নিয়ে মোট আক্রান্তের ৩ লাখ ৩৭ হাজার ২৮৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ২ লাখ ৯৪ হাজার ৯১১ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে এ পর্যন্ত মোট ৬ হাজার ৩০৮ জন করোনা রোগীর মৃত্যুবরণ করেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা