আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সাইবার হামলা করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান হ্যাকাররা এবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এবং স্থানীয় সরকারগুলোর কম্পিউটার নেটওয়ার্কে। বার বার এমন চেষ্টা চালিয়ে অন্তত দু’বার সফল হয়েছে তারা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন এজেন্সি এ কথা নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই হামলাকে যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় বড় ধরণের সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টনির্বাচনের আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। এ সময়ে এজেন্সিগুলো সতর্কতা দিয়ে বলেছে, রাশিয়ান গ্রুপটি কয়েক ডজন রাজ্য, স্থানীয় সরকার ও মার্কিন ভূখন্ডকে টার্গেট করেছে। রাশিয়ার এই গ্রুপটিকে কখনো বলা হয় বারসার্ক বিয়ার অথবা ড্রাগনফ্লাই।

এফবিআই এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন টার্গেটে নানাভাবে হামলা চালিয়েছে রাশিয়ার সরকারের মদতপুষ্ট একটি চক্র। এ বছর সেপ্টেম্বর থেকে তারা এই প্রচেষ্টা শুরু করে। তারা এরই মধ্যে সুনির্দিষ্ট কিছু সংখ্যক নেটওয়ার্ক ভেঙে ফেলে তাতে প্রবেশ করতে সক্ষম হয়। তার মধ্যে দুটি নেটওয়ার্ক থেকে ডাটা চুরি করেছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অঙ্গ প্রতিষ্ঠান সাইবার সিকিউরিটি এন্ড ইনফ্রাস্টাকচার সিকিউরিটি এজেন্সির ওয়েবসাইটে এসব কথা বলা হয়েছে।

তবে সরকারের যেসব নেটওয়ার্ককে টার্গেট করেছে রাশিয়ার হ্যাকাররা তাদের নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাস সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভের বক্তব্যকে উদ্ধৃত করেন। তিনি বলেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা