আন্তর্জাতিক

লেবাননের নতুন প্রধানমন্ত্রী  হারিরি

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর গত আগস্টের বৈরুত বিস্ফোরণ ঘিরে গভীর সঙ্কটে নিমজ্জিত হওয়া লেবাননে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুন্নিপন্থী রাজনীতিক সাদ আল-হারিরিকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইকেল আওন।

বৃহস্পতিবার সাবেক এই প্রধানমন্ত্রীকে সঙ্কট মোকাবিলায় নতুন সরকার গঠনে মনোনয়ন দেয়া হয় বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট মাইকেল আওনের সঙ্গে বৈঠকে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন জিতেছেন হারিরি। লেবাননের ক্ষমতা ভাগাভাগির রাজনীতিতে বেশ কিছু বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি।

দেশটিতে বর্তমানে ব্যাংকিং-মুদ্রা খাতের সঙ্কট, রাষ্ট্রীয় ঋণ ও দারিদ্রতা বৃদ্ধির মতো কঠিন চ্যালেঞ্জ রয়েছে। তবে সব সঙ্কট মোকাবিলায় মন্ত্রিসভা গঠনে রাজি হয়েছেন সাদ হারিরি। নতুন সরকারকে করোনাভাইরাস মহামারির পাশাপাশি গত আগস্টে বৈরুতের বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া অর্থনীতির চাকা সচল করার কাজে রীতিমতো লড়াই করতে হবে।

আগস্টে বৈরুতের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে দুই শতাধিক মানুষের প্রাণহানি ও কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির পর সরকারের পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলন গড়ে উঠে। পরে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পুরো মন্ত্রিসভাসহ পদত্যাগ করেন। লেবাননের ক্ষমতাসীন এলিটদের বিরুদ্ধে তীব্র আন্দোলনের জেরে ঠিক এক বছর আগে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল সাদ হারিরি নেতৃত্বাধীন তৎকালীন জোট সরকার।

দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে নানামুখী আলোচনা ও দর কষাকষির পর বৃহস্পতিবার সাদ হারিরির প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার খবর এল। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল আমল পার্টি, দ্রুজ পার্টি, রাজনীতিক ওয়ালিদ জাম্বলাতের পার্টি ও অন্যান্য ছোট ছোট কিছু দল সাদ হারিরিকে সমর্থন দিয়েছে। দেশটির শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ বলছে, তারা এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়নি। তবে তারা মনোনয়ন প্রক্রিয়া সহজ করবে বলে জানিয়েছে।

এদিকে প্রেসিডেন্ট আওনের শ্যালকের রাজনৈতিক দল এফপিএম পার্টি বলছে, তারা সাদ হারিরিকে মনোনীত করবে না। এই দলটির প্রতি দেশটির খিষ্টানদের বৃহৎ সমর্থন রয়েছে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা