আন্তর্জাতিক

আফগানিস্তানে বিমান হামলা ১১ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতকবলিত আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ তাখারের একটি মাদরাসায় দেশটির সরকারি নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় মাদরাসাটির এক মাওলানাসহ আরও ১১ শিশু নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসির অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, মাদরাসাটি তাখারের হাজারা কুরলুক গ্রামে অবস্থিত। তবে দেশটির সরকারি কর্তৃপক্ষ অবশ্য বলছে, হাজারা কুরলুকে তাদের ওই হামলায় ১২ জন তালেবান যোদ্ধার মৃত্যু হয়েছে। প্রদেশটিতে গতকাল বুধবার বিদ্রোহী আফগান তালেবান সশস্ত্র যোদ্ধাদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর কমপেক্ষ ৩৪ জন সেনা সদস্য নিহত হওয়ার পর এই হামলার খবর জানা গেলো।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, বিমান হামলায় ১২ জনের প্রাণহানি ছাড়াও আরও ১৪ জন আহত হয়েছেন। এ দিকে হামলায় প্রাণে বাঁচলেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মাদরাসাটি লাগোয়া মসজিদের ইমাম আব্দুল আউয়াল বিবিসিকে বলেন, বিমান হামলার সময় তিনি এবং শিশুরা মসজিদের ভেতর ছিলেন। আফগানিস্তানের সরকারি বাহিনী ও দেশটিতে ক্ষমতার দখল নিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র হামলা চালানো আফগান তালেবানের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামলা পাল্টা হামলার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। হতাহত হয়েছেন বহু সাধারণ মানুষ। ফলে দুই পক্ষের মধ্যে চলমান শান্তি আলোচনায় পড়েছে ভেস্তে যাওয়ার মুখে। প্রাদেশিক রাজধানী তালোকান থেকে মাদরাসাটির অবস্থান বেশি দূরে নয়। সেখানকার একটি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হামলার পর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগই শিশু। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এমন অভিযোগ মিথ্যা। সাধারণ মানুষ নিহত হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা