আন্তর্জাতিক

আগামী নির্বাচন মার্কিনীদের জন্য গুরুত্বপূর্ণ : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সময় দারুন জমে উঠেছে প্রচার প্রচারণা। নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। এরইমধ্যে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের পক্ষে মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার (২১ অক্টোবর) পেনসিলভানিয়ার বৃহত্তম নগরী ফিলাডেলফিয়ায় প্রদত্ত এক ভাষণে ওবামা বলেন, মার্কিনীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন আর মাত্র ১৩ দিন পর অনুষ্ঠিত হচ্ছে। আমাদের পরবর্তী ১৩ দিনে যা করা উচিত তা কয়েক দশক ধরে দেশবাসীর জন্য গুরুত্বপূর্ণ হবে।

যুক্তরাষ্ট্রের যেসকল রাজ্যে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে ভোটের লড়াই তীব্র হওয়ার আভাস পাওয়া যাচ্ছে তারমধ্যে পেনসিলভানিয়া একটি। পেনসিলভানিয়া রিপাবলিকানদের জন্যও গুরুত্বপূর্ণ । একই দিনে এ অঙ্গরাজ্যের আরেক শহরে সমাবেশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনে এ রাজ্যে সামান্য ব্যবধানে জিতেছিলো ট্রাম্প। সেখানে শ্বেতাঙ্গ শ্রমজীবী শ্রেণীর ভোট আকৃষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছের ট্রাম্প।

নির্বাচনের শেষ সময়ে এসে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে অংশ নিচ্ছে সমর্থকরা। নির্বাচনের শেষ দিনগুলোকে সর্বোচ্চ কাজে লাগানোর জন্য দিনে দুই-তিনটি করে সমাবেশে অংশ নিচ্ছেন এবং গোটা দেশ চষে বেড়াচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় বলেন, তিনি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে অনেক বড় ব্যবধানে পরাজিত করতে যাচ্ছেন। জনসভায় দেওয়া ভাষনে মার্কিন প্রেসিডেন্ট তার প্রতিদ্বন্দ্বী বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন জয়ী হলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন।

নিজের শাসনামলের সাফল্য তুলে ধরতে গিয়ে ট্রাম্প দাবি করেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমেরিকার অর্থনীতির যে মারাত্মক ক্ষতি হয়েছিল তা তিনি ছয় মাসের ব্যবধানে পুষিয়ে দিয়েছেন। আমেরিকার অর্থনীতিতে চাঙ্গাভাব ফিরে এসেছে বলে ট্রাম্প দাবি করেন। মার্কিন প্রেসিডেন্ট তার দেশের অর্থনীতি সম্পর্কে এমন সময় এ দাবি করলেন যখন সম্প্রতি খবর বেরিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর কারণে মারাত্মক দারিদ্রের কবলে পড়েছে আমেরিকায় আরো অন্তত ৮০ লাখ মানুষ।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা