নির্বাচনে বড় ব্যবধানে জিতবো : ট্রাম্প
আন্তর্জাতিক

নির্বাচনে বড় ব্যবধানে জিতবো : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২০১৬ সালের চেয়েও বড় ব্যবধানে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত সবগুলো জনমত জরিপ যখন আসন্ন নির্বাচনে ট্রাম্পের হেরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে তখন এ দাবি করলেন তিনি।

ট্রাম্প গতকাল পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনি জনসভায় নিজ সমর্থকদের এই বলে আশ্বাস দেন যে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে তিনি অনেক বড় ব্যবধানে পরাজিত করতে যাচ্ছেন।

জনসভায় দেয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট তার প্রতিদ্বন্দ্বী বাইডেনকে আবারও তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন জয়ী হলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন।

নিজের শাসনামলের সাফল্য তুলে ধরতে গিয়ে ট্রাম্প দাবি করেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমেরিকার অর্থনীতির যে মারাত্মক ক্ষতি হয়েছিল তা তিনি ছয় মাসের ব্যবধানে পুষিয়ে দিয়েছেন। আমেরিকার অর্থনীতিতে চাঙ্গাভাব ফিরে এসেছে বলে ট্রাম্প দাবি করেন।

মার্কিন প্রেসিডেন্ট তার দেশের অর্থনীতি সম্পর্কে এমন সময় এ দাবি করলেন যখন সম্প্রতি খবর বেরিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর কারণে আমেরিকায় আরো অন্তত ৮০ লাখ মানুষ মারাত্মক দারিদ্রের কবলে পড়েছে।

গত মে মাসে আমেরিকায় বসবাসরত গরিব মানুষের সংখ্যা ছিল শতকরা ১৪.৩ ভাগ, সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৭ ভাগে। নিউইয়র্ক ইউনিভার্সিটির সেন্টার ফর পোভার্টি অ্যান্ড সোশ্যাল পলিসিজ এই তথ্য জানিয়েছে। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএম| sunnews

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা