আন্তর্জাতিক

ভিয়েতনামে ভূমিধসে নিখোঁজ ১৪ সেনার লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের একটি সামরিক ব্যারাকে রোববার (১৮ অক্টোবর) ভয়াবহ ভূমিধসে দুই জেনারেলসহ ২২ সেনা চাপা পড়ে। পরে তাদের মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখনও বাকি আটজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। অক্টোবরের শুরু থেকে প্রবল বৃষ্টিপাতে শুরু ভয়াবহ বন্যার কারণেই এ ভূমিধস হয়। খবর ডয়েচে ভেলে ও রয়টার্সের।

নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান চলছে। টানা বর্ষণে সৃষ্ট ভূমিধসে গত এক সপ্তাহে দেশটিতে ৬৪ জনের প্রাণহানি হয়েছে।

রোববার স্থানীয় সময় সকালে মধ্যাঞ্চলীয় প্রদেশ কোয়াং ছিতে দেশটির চতুর্থ সামরিক অঞ্চলের একটি ইউনিটের ব্যারাকটি ওই ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে।

পার্শ্ববর্তী প্রদেশ থুয়া থিয়েন হুয়ে ভূমিধসের ঘটনায় ১৩ জন নিহত হওয়ার কয়েক দিন পরই এ ভূমিধসের খবর এলো। ওই দিনের ভূমিধসেও নিহতদের বেশিরভাগই ছিলেন দেশটির সামরিক বাহিনীর সদস্য।

দেশটির সহকারী প্রতিরক্ষামন্ত্রী ফান ভান গিয়াং বলেন, আমরা আরও একটি বিনিদ্র রাত পার করলাম।

দেশটির সরকার এক ফেসবুকে পোস্টে লিখেছে– প্রাকৃতিক বিপর্যয়ে দুই জেনারেল এবং আরও বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাসহ এর আগে আমরা এত বেশি সামরিক সদস্যকে কখনই হারাইনি।

অক্টোবরের শুরু থেকে ভারী বৃষ্টির কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলে কয়েক বছরের মধ্যে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। প্রাণ হারিয়েছেন ৮০ জনের বেশি। আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা