আন্তর্জাতিক

ট্রাম্প টাওয়ারের ১৬ তলায় রশিতে ঝুলে আত্মহত্যার হুমকি যুবকের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে কথা বলার জন্য শিকাগোতে অবস্থিত ট্রাম্প টাওয়ারের ১৬তলায় রশিতে ঝুলে আছে ২০ বছর বয়সী এক যুবক। তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করে কিছু কথা বলতে চান। তাকে এ সুযোগ করে না দেওয়া হলে রশি কেটে ফেলে আত্মহত্যা করবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, রোববার(১৮অক্টোবর) বিকেলে ইলিনয় রাজ্যের শিকোগোর মার্কিন প্রেসিডেন্টের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের ১৬তলায় এক ব্যক্তিকে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে যায়।

রশিতে ঝুলে থাকা ওই তরুণ ভিডিও বার্তায় বলেছেন, ‘হ্যালো, আমি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের একজন সদস্য। নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাই। আমি মারা যেতে চাই না। যদি কেউ রশিতে টান দেয়, তাহলে আমি লাফ দিয়ে আত্মহত্যা করব।’ ওই তরুণের কথায় পূর্ব ইউরোপের ছাপ রয়েছে।

শিকাগো পুলিশ বিভাগের (সিপিডি) পক্ষ থেকে বলা হয়েছে, তারাসহ শিকাগো অগ্নি বিভাগ (সিএফডি), সোয়াতসহ বিভিন্ন সংস্থার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তরুণকে বোঝানোর চেষ্টা করছেন যাতে তিনি আত্মহত্যা না করেন। আপাতত ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা