আর্মেনিয়ার নিহত সেনার সংখ্যা বেড়ে ৭১০
আন্তর্জাতিক

আর্মেনিয়ার নিহত সেনার সংখ্যা বেড়ে ৭১০

আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও থামছে না আজারবাইন ও আর্মেনিয়ার মধ্যকার ভয়াবহ যুদ্ধ। নারগোনো-কারাবাখ নিয়ে সৃষ্ট এই যুদ্ধে রোববার (১৮ অক্টোবর) আর্মেনিয়ার আরও ৩৭ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এতে দেশটির মোট সামরিক বাহিনীর সদস্যের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১০ জনে। খবর আল-জাজিরা, আলমাসদারনিউজ ও ইন্টারফ্যাক্সের।

শনিবার মধ্যরাতে মানবিক যুদ্ধবিরতি ঘোষণার পর আর্মেনিয়া তাদের নিহত সৈন্যদের সমাহিত করার সিদ্ধান্ত নেয়। রোববার তারা অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে। শুশা শহরে এই আয়োজনে অংশ নেয় সতীর্থ সামরিক বাহিনীর সদস্য ও পরিবারের সদস্যরা।

২৭ সেপ্টেম্বর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ শুরু করে আজারবাইজান ও আর্মেনিয়া। নাগোরনো-কারাবাখ অঞ্চলটি মূলত আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বহুবছর ধরে সেটি আর্মেনিয়া শাসন করে আসছে। ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে সেখানে আর্মেনিয়ার সেনাবাহিনী রয়েছে। জারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ যুদ্ধের শুরুতে জানিয়েছিলেন একমাত্র তখনই তারা যুদ্ধ থামাবে যখন আর্মেনিয়া নাগোরনো-কারাবাখ অঞ্চল ছেড়ে যাবে। আজারবাইজান তাদের রাষ্ট্রাধীন অঞ্চলের অখণ্ডতা পুনরুদ্ধার করছে এবং সেটা উদ্ধার না হওয়া পর্যন্ত তারা থামবে না। এ পর্যন্ত দুটি দেশ একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করেও তা লঙ্ঘন করেছে। হামলা করেছে একে-অপরকে। এই হামলায় সামিরক বাহিনীর সদস্যদের পাশাপাশি শত শত বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা