সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরাস্ত্র মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, তুরস্ক এবং স্বয়ং সৌদি আরব। রিয়াদে অনুষ্ঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর উচ্চপর্যায়ের এক জরুরি বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে তিন দেশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, জোটের যেকোনো সদস্যের ওপর আক্রমণ পুরো জোটের ওপর আক্রমণ বলে ধরা হবে। পবিত্র মক্কা ও মদিনা শরীফসহ সৌদির বিভিন্ন কৌশলগত ও অর্থনৈতিক স্থাপনায় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে জোটের সামরিক বাহিনী দ্রুত সৌদি ভূখণ্ডে মোতায়েন করার প্রক্রিয়া শুরু হচ্ছে।
এই ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তির (এমজেডিএ) প্রথম মহাসচিব হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। চুক্তিটি বাস্তবায়নে বর্তমানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির রিয়াদে অবস্থান করছেন। সম্প্রতি মদিনা শরীফের বিদ্যুৎকেন্দ্রে হুথি বিদ্রোহীদের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে এই তিন দেশের যৌথ প্রতিরক্ষা পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।
সান নিউজ / রাজীব