আন্তর্জাতিক

যৌথ নদী কমিশনের বৈঠক চলতি বছরেই : পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুই দেশের মধ্যে এয়ারবাবল চুক্তির জন্য কাজ চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন পররাষ্ট্র সচিব। বৈঠক শেষে মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক চলতি বছরেই অনুষ্ঠিত হবে। তবে তার আগে দুই দেশের পানি সচিবের বৈঠক হবে। তারপর যৌথ নদী কমিশনের বৈঠক হবে। পররাষ্ট্র সচিব বলেন, এয়ার বাবল চালু করার জন্য আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। সিভিল এভিয়েশন এ বিষয়ে কাজ করছে।

তিনি আরো জানান, বাংলাদেশে কয়েক ধরনের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। ইতোমধ্যে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এসেছে বাংলাদেশে। বেশ কয়েকটি স্থলবন্দর বন্ধ থাকার কারণে আমরা চেন্নাই থেকে জাহাজে করে পেঁয়াজ আমদনির জন্য সুপারিশ করেছি।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে চাই। গত দুই বছরে বাংলাদেশ-ভারতে ১০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।কোভিড-১৯ পরিপ্রেক্ষিতে আগামী মাসে বাণিজ্য সমস্যা নিয়ে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করবেন বলেও জানান ভারতীয় নতুন হাইকমিশনার।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা