আন্তর্জাতিক
জাহাজে হামলার ঘটনায়

মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব ভারতের 

আন্তর্জাতিক ডেস্ক

ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলার প্রতিবাদে দিল্লিতে নিযুক্ত মার্কিন কূটনীতিককে তলব করেছে বলে একটি ভারতীয় সূত্র জানিয়েছে। গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয়বার নয়াদিল্লি তার অসন্তোষ প্রকাশ করল।

এর আগে বুধবার ওমানের উপকূলে ‘সেত্তেবেলো’ ট্যাংকারে মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হন।

বৃহস্পতিবার ‘জলবীর’ নামের আরেকটি জাহাজে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। জাহাজ থেকে মোট ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। ট্যাংকারটিতে যুক্তরাষ্ট্রের ‘প্রিসিশন মুনিশন’ দিয়ে হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, জাহাজটি ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করে চলমান অবরোধ লঙ্ঘন করছিল।

তারা দাবি করছে, পালাউ পতাকাবাহী এই ট্যাংকারটি ওমান উপসাগর অতিক্রম করার সময় নির্দেশনা না মানায় জাহাজের ইঞ্জিনকক্ষে হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তারা হামলার ভিডিওও প্রকাশ করেছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা