আন্তর্জাতিক

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ‘আফ্রিকা সিডিসি’ জানিয়েছে, এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত প্রায় ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৬৫ জন।

শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে আফ্রিকা সিডিসি জানায়, মূলত স্বর্ণ খনি সমৃদ্ধ মোঙ্গওয়ালু এবং রওয়ামপারা শহরে এই ভাইরাসের বিস্তার বেশি দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদান এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকছে তারা।

ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল ১৯৭৬ সালে এই কঙ্গোতেই। ধারণা করা হয়, বাদুড় থেকে মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়েছে। কঙ্গোর ইতিহাসে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব।

আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সরাসরি সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এর ফলে শরীরে প্রচণ্ড রক্তক্ষরণ এবং গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে যায়। এই রোগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাংসপেশিতে ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা এবং গলা ব্যথা। ইবোলা রোগের সুনির্দিষ্ট কোনো প্রতিকার বা নিরাময় এখনো আবিষ্কৃত হয়নি।

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর রাজধানী কিনশাসার ‘ইনস্টিটিউট ন্যাশনাল ডি রেচেচে বায়োমেডিকাল’ (আইএনআরবি)-এ ২০টি নমুনার প্রাথমিক পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩টি নমুনাতেই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। মৃত ৬৫ জনের মধ্যে চারজন ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে ইবোলা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে আফ্রিকা সিডিসি।

ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়াতেও বেশ কিছু সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, তবে তাদের ল্যাব পরীক্ষার ফলাফল এখনো আসেনি। কঙ্গো সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেয়নি।

২০২১ সাল থেকে ইতুরি প্রদেশটি সামরিক শাসনাধীন রয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনে সেখানে বেসামরিক প্রশাসনের বদলে সামরিক শাসন জারি করা হয়। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ইবোলার এই নতুন থাবা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

গত ৫০ বছরে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলায় আক্রান্ত হয়ে প্রায় ৫০ হাজার মানুষ মারা গেছেন। কঙ্গোতে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছিল ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে, যখন প্রায় দুই হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। এর আগে গত বছর কাসাই প্রদেশে ইবোলার প্রাদুর্ভাগে ৪৫ জনের মৃত্যু হয়।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা