আন্তর্জাতিক

ইরান-মার্কিন যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি এখন চরম ঝুঁকির মুখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তি স্থাপনের প্রস্তাবে তেহরানের দেওয়া পাল্টা শর্তগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের মতে, বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে যুদ্ধবিরতি চুক্তিটি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রস্তাব আলোচনায় আসে। এতে দুই পক্ষ রাজি হলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতো। পরে আলোচনার মাধ্যমে একটি চুক্তির দিকে এগোত দুই দেশ। গত রোববার ওই প্রস্তাবের জবাব দেয় ইরান। সেখানে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, আবার হামলা না চালানোর প্রতিশ্রুতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ নানা দাবির কথা জানায় তেহরান।

ওই জবাবের কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘আমার এটি পছন্দ হয়নি। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।’ পরে সোমবার আবার তিনি লেখেন, ‘আমি বলব, যুদ্ধবিরতি এখন বড় লাইফ সাপোর্টে আছে—যেন একজন চিকিৎসক এসে বলছেন, জনাব, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় এক শতাংশ।

সাংবাদিকদের কাছে ট্রাম্প ‘লাইফ সাপোর্ট’ নিয়ে বক্তব্যটি দেন হোয়াইট হাউসে। এর পরপরই চুক্তি নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এটা খুবই সম্ভব। আমি তাদের (ইরান) সঙ্গে চার বা পাঁচবার চুক্তি করেছি। কিন্তু তারা পরে মত বদলে ফেলে।’ তিনি এও বলেন, ইরানের নেতারা সমৃদ্ধ করা ইউরেনিয়ামের সব মজুত সরিয়ে নিতে দিতে সম্মত হয়েছিলেন। কিন্তু পরে তারা মত বদলান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। প্রায় ছয় সপ্তাহ যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যদিও লেবাননের নৃশংসতা থামায়নি ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকার সোমবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

এদিকে সামগ্রিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ কার্যত বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৪ ডলার ছাড়িয়েছে। এটি গত কয়েক বছরের মধ্যে তেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধির একটি। এরই মধ্যে চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে।

যারা অবৈধভাবে ইরানকে চীনে তেল পাঠাতে সাহায্য করছে, সেইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবিগুলো ন্যায্য এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে তাদের সামরিক বাহিনী প্রস্তুত। অন্যদিকে, ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে সমঝোতা না হলে তারা পুনরায় সামরিক বা অর্থনৈতিক কঠোর পদক্ষেপের দিকে হাঁটবে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা