‘সেনা প্রত্যাহার না করলে মার্কিনীদের ওপর হামলা চালানো হবে’
আন্তর্জাতিক

‘সেনা প্রত্যাহার না করলে মার্কিনীদের ওপর হামলা চালানো হবে’

আন্তর্জাতিক ডেস্ক :

ইরাক থেকে যদি মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে ব্যর্থ হয় তাহলে আমেরিকার সেনাদের ওপরে তারা হামলা চালাবে। সে ক্ষেত্রে কাতাইব হিজবুল্লাহর হাতে যত ধরনের অস্ত্র আছে তার সবই ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সন্ত্রাসবাদ-বিরোধী প্রতিরোধকামী সংগঠন কাতাইব হিজবুল্লাহ।

ইরাকের জাতীয় সংসদ প্রায় এক বছর আগে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে যাতে ইরাকের মাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। কাতাইব হিজবুল্লাহ বলছে ওই আহ্বান উপেক্ষা করে আমেরিকা যদি ইরাকের মাটিতে সেনা মোতায়েন অব্যাহত রাখে তাহলে তাদের সামনে মার্কিন সেনাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা ছাড়া আর কোনো পথ থাকবে না।

চলতি বছরের প্রথম দিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনারা ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কএসম সোলাইমানিকে হত্যার কয়েকদিন পরেই ইরাকের জাতীয় সংসদ দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি সর্বসম্মত প্রস্তাব পাস করে। কিন্তু এখনো পর্যন্ত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়নি।

সান নিউজ/এমএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা