মাস্ক বাধ্যবাধকতা আনছে  ইরান
আন্তর্জাতিক

মাস্ক বাধ্যবাধকতা আনছে  ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল এবার অন্যান্য শহরেও মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা আনা হচ্ছে কঠোর হচ্ছে ইরান। রোববার (১১ অক্টোবর) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।সম্প্রতি দেশটির পারমাণবিক সংস্থার প্রধান করোনায় আক্রান্ত হওয়ার পরই দেশজুড়ে নতুন বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা করা হচ্ছে।

প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, কেউ নতুন বিধিমালা লঙ্ঘন করলে তাকে জরিমানা দিতে হবে। বিশ্বের অনেক দেশই যখন করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে তখন ইরানে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়েদ নামাকি বলেন, আমরা পুলিশ, প্যারামিলিটারি স্বেচ্ছাসেবী এবং অন্যান্য সংস্থাগুলোকে আমাদের সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছি। কেউ নিয়ম ভঙ্গ করলে তাদের প্রতি আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে নামাকি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তেহরান থেকে নতুন পদক্ষেপ শুরু হবে এবং সামনের সপ্তাহগুলোতে তা অন্যান্য বড় শহরেও বিস্তৃত করা হবে।ইরানের সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহির দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে এবং তিনি সংস্থাটির বিভিন্ন বিষয় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

মধ্যপ্রাচ্যে অন্য দেশের থেকে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান, মৃত্যুহারও বেশি।

সান নিউজ/পিডিকে/এস|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা