ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

সান নিউজ অনলাইন

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খোমসের কাছে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী নৌকাদুটি ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে যাওয়া ২৬ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন। দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন যাত্রী ছিল, যাদের মধ্যে দুজন মিশরীয় এবং বেশ কয়েকজন সুদানি নাগরিক ছিলেন। তাদের বর্তমান অবস্থা এখনও নিশ্চিত নয়। ওই নৌকায় আট শিশু ছিল বলেও জানায় রেড ক্রিসেন্ট।

দুর্ঘটনার পর লিবিয়ার কোস্টগার্ড ও আল-খোমস বন্দরের নিরাপত্তা বাহিনী উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার হওয়া মানুষদের কম্বল জড়িয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর নিহতদের মরদেহ পাবলিক প্রসিকিউশনের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০১১ সালে গাদ্দাফির পতনের পর লিবিয়া ইউরোপগামী অবৈধ অভিবাসীদের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত নৌকাডুবি, মৃত্যু এবং নিখোঁজের ঘটনা সেখানে প্রায় বেড়েই চলছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম সম্প্রতি জানায়, আল বুরি তেলক্ষেত্রের কাছে রাবারের একটি নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন নিখোঁজ হয়েছে এবং তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

জাতিসংঘের জেনিভা বৈঠকে যুক্তরাজ্য, স্পেন, নরওয়ে এবং সিয়েরা লিওনসহ কয়েকটি দেশ লিবিয়ার আটককেন্দ্রগুলো বন্ধের আহ্বান জানিয়েছে। এসব কেন্দ্রে অভিবাসীদের ওপর নির্যাতন, সহিংসতা ও হত্যার অভিযোগ দীর্ঘদিন ধরে তুলে আসছে মানবাধিকার সংগঠনগুলো।

সাননিউজ/এও


Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা