ইউক্রেন
আন্তর্জাতিক

ইউক্রেনে এক রাতে ৮০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক    

ইউক্রেনে শনিবার রাতে ৮০০–এর বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে টেলিগ্রামে এক পোস্টে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে রাতভর রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় রাশিয়ার নজিরবিহীন হামলার পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় জেলেনস্কি প্যারিস বৈঠকে একমত হওয়া সিদ্ধান্তগুলোর সব প্রয়োগ করার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত রাতের হামলায় কিয়েভে ৩২ বছর বয়সী এক নারী এবং তাঁর ২ মাস বয়সী সন্তান নিহত হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘যখন বেশ আগেই কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে, সে সময় এ ধরনের হত্যাকাণ্ড ইচ্ছাকৃত অপরাধ ও যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার নামান্তর।’

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা করা নিয়ে আরও আলোচনার জন্য এ সপ্তাহে প্যারিসে বৈঠকে বসেছিল ‘কোয়ালিশন অব দ্য উইলিং’।

ইউক্রেনের পুলিশ বলেছে, কিয়েভের স্ভ্যাতোশিনস্কি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রাশিয়ার হামলার পর ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩২ বছর বয়সী এক নারী ও তাঁর ২ মাস বয়সী ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ওই বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছিলেন, ২৬টি দেশ ইউক্রেনকে যুদ্ধপরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ইউক্রেনে আন্তর্জাতিক সেনা মোতায়েন এবং দেশটির স্থল, সমুদ্র ও আকাশসীমায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তদারকির বিষয়ও আছে।

মাখোঁর এ বক্তব্যের পরদিনই পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইউক্রেনে মোতায়েন করা যেকোনো পশ্চিমা সেনা মস্কোর হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।

আজ রবিবার জেলেনস্কি লেখেন, ‘বিশ্ব চাইলে ক্রেমলিনের অপরাধীদের হত্যা বন্ধে বাধ্য করতে পারে। প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছার।’

রাশিয়ার ড্রোন হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। কিয়েভ, ইউক্রেন, ৭ সেপ্টেম্বর ২০২৫
রাশিয়ার ড্রোন হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন।

এদিকে গতকাল সন্ধ্যায় রুশ বাহিনীর হামলায় জাপোরিঝঝিয়া শহরে ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেদোরভ লেখেন, রাশিয়ার হামলায় ১৬টি অ্যাপার্টমেন্ট ব্লক, ১২টি ব্যক্তিমালিকানাধীন বাড়ি, ১টি কিন্ডারগার্টেন ও একাধিক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আর এ শহরের বাইরে নোভোপাভলিভকা গ্রামে ‘গ্লাইড বোমা’ হামলায় এক নারী নিহত হয়েছেন এবং এক ব্যক্তি এখনো নিখোঁজ বলে জানিয়েছেন ফেদোরভ।

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলার সময় অনেকে বাংকারে আশ্রয় নেন।

ইউক্রেনের পুলিশ বলেছে, কিয়েভের স্ভ্যাতোশিনস্কি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রাশিয়ার হামলার পর ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৩২ বছর বয়সী এক নারী ও তাঁর ২ মাস বয়সী ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

হামলায় ওই অ্যাপার্টমেন্ট ব্লকের একাংশ ধ্বংস হয় এবং আগুন ধরে যায়। সেই আগুন আশপাশের ভবন, গাড়ি ও গুদামে ছড়িয়ে পড়ে। এ ছাড়া কিয়েভে হামলায় আরও ১৬ জন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাতে ইউক্রেনের ছোড়া অন্তত ৬৯টি ড্রোন তারা ভূপাতিত করেছে।

এসব ড্রোনের মধ্যে ২১টি ক্রাসনোদার ক্রাই, ১৩টি ভোরোনেজ ও ১০টি বেলগোরোদ অঞ্চলে ধ্বংস করা হয়েছে। বাকি ড্রোনগুলো অপর কয়েকটি অঞ্চলে ভূপাতিত করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা