আন্তর্জাতিক

চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন-কিম,আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

আন্তর্জাতিক ডেস্ক    

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

‘বিজয় দিবস’ নামে পরিচিত এ কুচকাওয়াজে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধের ৮০তম বার্ষিকী উদযাপন করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মোট ২৬ জন রাষ্ট্রপ্রধানের এ আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এ কুচকাওয়াজে ২৬ জন বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। তবে পশ্চিমা দেশগুলোর কোনো নেতা আমন্ত্রণ পাননি। কেবলমাত্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ডাকা হয়েছে। যিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের একজন নেতা।

চীন এ কুচকাওয়াজে শত শত যুদ্ধবিমান, ট্যাঙ্ক, অ্যান্টি-ড্রোন সিস্টেমসহ তাদের সর্বাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করবে। এটিই হবে চীনের সেনাবাহিনীর নতুন সামরিক সরঞ্জামের প্রথম পূর্ণাঙ্গ প্রদর্শনী।

এ কুচকাওয়াজে তিয়েনআনমেন স্কয়ারে প্যারেড করবেন চীনের কয়েক হাজার সেনা। এতে থাকবে চীনের সেনাবাহিনীর ৪৫টি তথাকথিত ‘সেনাদলের সারি’ এবং যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সৈনিকরা।

৭০ মিনিটের এ কুচকাওয়াজ পর্যবেক্ষণ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ধারণা করা হচ্ছে, পশ্চিমা শক্তি ও বিশ্লেষকরা এ অনুষ্ঠান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘ দিনের ‘ঐতিহ্যবাহী বন্ধুত্বের’ প্রশংসা করে জানায়, দুই দেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় একসঙ্গে কাজ চালিয়ে যাবে।

২০১৫ সালের শেষ বিজয় দিবসের কুচকাওয়াজে উত্তর কোরিয়া শীর্ষ নেতাকে না পাঠিয়ে কেবল উচ্চপর্যায়ের কর্মকর্তা চো রিয়ং-হে-কে পাঠিয়েছিল। তাই এবার কিম জং উনের উপস্থিতিকে সম্পর্কের একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বেইজিংয়ে পুতিন ও শি জিনপিংয়ের পাশে কিমের উপস্থিতি হবে বিশেষ এক মুহূর্ত। তবে শুধু প্রতীকী নয়, বিষয়টিকে শি জিনপিংয়ের জন্য বড় ধরনের কূটনৈতিক অর্জন হিসেবেও দেখা হচ্ছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি গত সপ্তাহে তিনি কিমের সঙ্গেও আবার বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন।

এ অবস্থায় শি জিনপিং ইঙ্গিত দিচ্ছেন, ভূরাজনৈতিক এই খেলায় নিয়ন্ত্রণ তার হাতেই। কিম ও পুতিন—দুজনের ওপরই সীমিত হলেও তার প্রভাব রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা