আন্তর্জাতিক

ইসহাক দারের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন গতির সঞ্চার হবে

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন।

এই সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে এবং উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে তার দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে এক্স হ্যান্ডেলে এ আশাবাদের কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে ফলপ্রসূ ও ব্যাপক আলোচনার সময় দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়েছে। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল– উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সার্কের পুনরুজ্জীবন নিয়েও মতবিনিময় করেছি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে নতুন গতিশীলতা দেবে এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা ও সফর বিনিময় আরও বাড়বে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার দিবাগত রাতে বাংলাদেশ ছেড়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা