আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল

আন্তর্জাতিক ডেস্ক    

প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন শরিফুল এম খান।

নতুন পদে ২০ অগাস্ট তার অভিষেক হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক।

পরদিন তিনি এক্স পোস্টে লিখেছেন, “পেন্টাগনে গতকাল কর্নেল শরিফুল খানের ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত ও গর্ববোধ করছি।

“যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশন্স, জেনারেল শন ব্রাটন তাকে শপথ পাঠ করান।”

বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুলই প্রথম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া প্রথম ও একমাত্র বাংলাদেশি-আমেরিকান বলে জানান ওসমান সিদ্দিক।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১৩ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন। এ তালিকায় শরিফুল খানের নামও ছিল।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল পেন্টাগনে ‘গোল্ডেন ডোম অব আমেরিকা’র ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। বহুস্তরের এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নীতি, পরিকল্পনা, অবস্থান ও আন্তঃবিভাগীয় বিষয়গুলো সমন্বয় করতে হয় তাকে।

শরিফুল খান ১৯৯৭ সালে মার্কিন এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন। স্যাটেলাইট অপারেটর হিসেবে তার রয়েছে মহাকাশ নিয়ন্ত্রণ, মহাকাশ ব্যবস্থা, উৎক্ষেপণ এবং ন্যাশনাল রিকনিসেন্স অফিসে কাজ করার বাস্তব অভিজ্ঞতা। চাকরি জীবনের পাঁচ ধাপ পেরিয়ে ২০১৭ সালের জুলাইয়ে তিনি কর্নেল হন। আট বছর বাদে ব্রিগেডিয়ার জেনারেল হলেন শরিফুল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা