ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আইআরজিসির নতুন প্রধান নিহত, দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের দাবি, হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডারও নিহত হয়েছেন। আইআরজিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এ পদে দায়িত্বপ্রাপ্ত হন। তেহরানে একটি স্টাফড কমান্ড সেন্টারে রাতভর বিমান হামলা চালিয়ে ইরানের ‘যুদ্ধকালীন’ চিফ অব স্টাফ আলি শাদমানিকে হত্যা করা হয়েছে। এই পদে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিন পরই তিনি নিহত হন।

মঙ্গলবার ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং হঠাৎ পাওয়া একটি সুযোগের ভিত্তিতে ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ) তেহরানের কেন্দ্রে একটি স্টাফড কমান্ড সেন্টারে হামলা চালায় এবং আলি শাদমানিকে নির্মূল করে।’ তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

আলি শাদমানি শুক্রবার এই পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার আগে ইসরায়েলের একটি হামলায় নিহত হন তার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলি রাশিদসহ ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

রাশিদ ও শাদমানি দুইজনই ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ নামের একটি সামরিক কমান্ড পরিচালনা করতেন, যা ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করে। আইডিএফ-এর বিবৃতিতে আরো বলা হয়, ‘শাদমানি তার বিভিন্ন সামরিক ভূমিকায় সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে পরিচালিত ইরানের আক্রমণাত্মক পরিকল্পনাগুলোর পেছনে প্রভাব রেখেছেন।’

এই হামলার মাধ্যমে ইসরায়েল একদিকে যেমন তেহরানের অভ্যন্তরে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে, তেমনি ইরানের সামরিক কাঠামোয় বড় ধরনের ধাক্কা দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে ইরান কীভাবে এই হত্যাকাণ্ডের জবাব দেবে, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

সূত্র : সিএনএন

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা