ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ট্রাম্পের ভেটো

আন্তর্জাতিক ডেস্ক

বর্তমানে খুবই আলোচিত বিষয় হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা। আসলেই কি ইসরায়েল পরিকল্পনা করেছিল খামেনিকে হত্যা করার যাতে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন এক কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ বলছে, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন যে খামেনিকে হত্যার পরিকল্পনা ভালো নয়।

খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দেওয়ার প্রথম রিপোর্ট প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে ট্রাম্প এই রিপোর্ট নিয়ে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার পর খামেনিকে হত্যার বিষয়ে আলোচনা হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা প্রশ্নে মুখ খুলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের ওই রিপোর্ট নিশ্চিত করেননি আবার প্রত্যাখানও করেননি। নেতানিয়াহু বলেছেন, এমন অনেক কথোপকথনের মিথ্যা রিপোর্ট আছে যা কখনও ঘটেনি এবং আমি এই বিষয়ে কিছু বলছি না।

তবে আমি আপনাকে বলতে চাই যে আমাদের যা করা দরকার তাই আমরা করি। আমরা তাই করব, আমাদের যা করতে হবে এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র জানে তার জন্য কোনটি ভালো, সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু।

ইসরায়েলি একজন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, নীতিগতভাবে ইসরায়েল রাজনৈতিক নেতাদের হত্যা করে না। আমাদের লক্ষ্য পারমাণবিক এবং সামরিক।

আমারবাঙলা/সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা