১ দিনের প্রধানমন্ত্রীর দায়িত্বে কিশোরী
আন্তর্জাতিক

১ দিনের প্রধানমন্ত্রীর দায়িত্বে কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক:

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের গতকাল বুধবার দিনটি একটু ব্যতিক্রই কেটেছে। অন্যসব দিনের মতো গতকাল এতটা কর্মব্যস্ত সময় কাটাতে হয়নি তাঁকে। কারণ এদিন তাঁর বদলে প্রধানমন্ত্রীর মূল দায়িত্বগুলো পালন করেছে আরেকজন।

তবে সেই আরেকজন তাঁর কোনো সহযোগী বা সহকর্মী নন, বিশেষ কোনো ব্যক্তিও নন। দক্ষিণ ফিনল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোরী আভা মুর্তো এদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে।

শিশু অধিকার নিয়ে কাজ করা ‘প্ল্যান ইন্টারন্যাশনালের’ ‘গার্লস টেক-অভার’ নামের মেয়ে শিশুদের অধিকারবিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আভাকে এক দিনের জন্য ওই পদের দায়িত্ব দেওয়া হয়। মেয়ে শিশুদের ডিজিটাল দক্ষতা দিয়ে সচেতনতা গড়ে তোলা, প্রযুক্তিগত ক্ষেত্রে তাদের জন্য সুযোগ সৃষ্টি এবং নারীর প্রতি অনলাইন সহিংসতা তুলে ধরতে এই প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই কার্যক্রম গত রোববার পালিত জাতিসংঘের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। এর অংশ হিসেবে কেনিয়া, পেরু, সুদান আর ভিয়েতনামে মেয়ে শিশুদের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এ ছাড়া এল সালভাদর, গুয়াতেমালা, নেদারল্যান্ডস ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে মাইক্রোসফট, স্যামসাং, ফেসবুক ও টুইটারের জ্যেষ্ঠ পদগুলোতে কিশোরীদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হচ্ছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পেরে খুবই উচ্ছ্বসিত আভা। বিচার বিভাগের চ্যান্সেলরের সঙ্গে দেখা করার পর পার্লামেন্টের বাইরে গণমাধ্যমকে সে জানিয়েছে, তার দিন খুবই ভালো কেটেছে। আইনবিষয়ক বেশ কিছু নতুন তথ্যও জেনেছে সে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীনদের প্রতি তার বার্তা হচ্ছে, মেয়ে শিশুদের বুঝতে হবে তারা কতটা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ব্যবহারে তারা যে ছেলে শিশুদের মতোই ভালো তা-ও বুঝতে হবে। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সে বলে, ‘আমি মনে করি, ছোটরা বড়দের আরও বেশি উদ্ভাবনমূলক হতে এবং ভবিষ্যৎ নিয়ে আরও বেশি ভাবতে শেখাতে পারে।’

অন্যদিকে আভার ওপর দায়িত্ব থাকলেও গতকাল একেবারে কাজ ছাড়া দিন কাটাতে পারেননি প্রধানমন্ত্রী সানা মারিন। সকালের বাজেটবিষয়ক আলোচনায় অংশ নিতে হয়েছে তাঁকে। আভার সঙ্গে সকালের নাশতার পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল হয়ে গেলেও সন্ধ্যায় ২ জনের দেখা করার কথা।
সূত্র : এএফপি।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলের গেট থেকে ককটেল উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকে...

রাজশাহীকে রেশম শিল্পনগরীতে রূপ দিতে সহযোগিতা করবে রাসিক

রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সঙ্গে...

সুন্দরবনে অভিযানে ডাকাত সর্দার আসাবুর আটক, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সুন্দরবনে পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-ক...

কোম্পানীগঞ্জে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চে...

কোম্পানীগঞ্জে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাদরাসা দারুল আরকামের অভিভাবক সমাবেশ ও বার্ষিক শিক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা