ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে ১০.২ ট্রিলিয়ন
আন্তর্জাতিক

ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে ১০.২ ট্রিলিয়ন

আন্তর্জাতিক ডেস্ক :
মহামারি করোনাতে স্তবির সারা বিশ্ব। বেকার হয়ে পড়েছে বহু মানুষ দেখা দিয়েছে ব্যবসায় মন্দা। মহামারিকালে সামাজিক দূরত্ব ব্যাপক আলোচিত হলেও সমাজে শ্রেণি বিভাজন যে আরও প্রকট হয়েছে সেই আলোচনা কিন্তু উঠছে যৎসামান্যই। প্রাণঘাতী অতি সংক্রামক ভাইরাসটির প্রকোপে সব অচল হয়ে দরিদ্র কোটি কোটি মানুষ অতি-দরিদ্র হলেও বিশ্বজুড়ে শতকোটিপতিদের সম্পত্তি কিন্তু বেড়েছে রেকর্ড পরিমাণে

বিবিসির প্রতিবেদন অনুযায়ী সুইস ব্যাংক থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, মহামারি যখন সবচেয়ে প্রকট; সেই এপ্রিল থেকে জুলাইয়ে ধনকুবেরদের সম্পত্তি ২৭ দশমিক ৫ শতাংশ বা ১০ লাখ ২০ হাজার কোটি ডলারেরও বেশি বেড়েছে। এই সময়ে সবচেয়ে বেশি কামিয়েছেন প্রযুক্তি ও শিল্প খাতের কর্তাব্যক্তিরা।

শতকোটিপতিদের সম্পত্তি বাড়ার রেকর্ড হয়েছে এবার। এর আগে তাদের সম্পত্তি ফুলে-ফেঁপে ওঠার ঘটনা ঘটেছিল ২০১৭ সালে। বিশ্ববাজারে শেয়ারের মূল্য বাড়ায় তখন এ পরিমাণ ছিল ৮ লাখ ৯০ হাজার কোটি ডলার। সুইস ব্যাংক বলছে, কোভিড-১৯ সংকটকালেও শতকোটিপতিরা ‘খুব ভালো’ করেছেন। শতকোটিপতির সংখ্যাও রেকর্ড পরিমাণে বেড়েছে। ২০১৭ সালে সংখ্যাটি ২ হাজার ১৫৮ থাকলেও এখন তা ২ হাজার ১৮৯ জন।

চলতি বছরে সম্পত্তি বৃদ্ধির তালিকায় বড় জায়গা দখল করে আছে শিল্পপতিরা। এপ্রিল-থেকে জুলাই সময়কালে শিল্পপতি ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ ৪৪ শতাংশ বেড়েছে।ব্যাংকটি বলছে, ‘লকডাউন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার কারণে বিশ্ব অর্থনীতির গতি ফিরতে শুরু করায় কোম্পানির বাজারমূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে একপেশেভাবে সম্পত্তির পরিমাণ বেড়েছে শিল্পপতিদের।’

বেশ ‘ভালো’ একটি মহামারি পার করেছেন প্রযুক্তি খাতের ধনকুবেররা। করোনায় তাদের সম্পত্তির পরিমাণ ৪১ শতাংশ বেড়েছে। সুইস ব্যাংক বলছে, করোনায় সামাজিক দূরত্ব আর লকডাউন নিষেধাজ্ঞার কারণে ঘরিবন্দি মানুষের কাছে তাদের পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধির কারণে ফুলে ফেঁপে উঠেছে তাদের সম্পত্তি।বৈশ্বিক এক স্বাস্থ্যসংকটের ফায়দা তুলেছেন স্বাস্থ্যখাতের ধনকুবেররাও। কারণ করোনায় স্পটলাইটে চলে এসেছে ওষুধ ও স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর। তাদের পণ্যের চাহিদা ছিল আকাশচুম্বি।

সুইস ব্যাংকের গ্লোবাল ফ্যামিলি বিভাগের প্রধান জোসেফ স্ট্যাডলার বলছেন, মহামারিকালে ধনীদের সম্পত্তি বেড়েছে কারণ পড়তি শেয়ারবাজারে গিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনার মতো সামর্থ্য তাদের আছে। এদিকে অধিকাংশ প্রযুক্তি প্রতিষ্ঠানের মালিকানা ধনীদের, ফলে এই প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর বেড়েছে। জেফ বেজোসের ২ হাজার ৯৯০, বিল গেটসের ১ হাজার ১৯, বারনার্ড আরনল্টের ১ হাজার ২৮০, মার্ক জাকারবার্গের ৩ হাজার ১৪০, ল্যারি পেজের ১ হাজার ৪২০, মুকেশ আম্বানির ১ হাজার ৯৯০, ম্যাকেনজি বেজোসের ১ হাজার ৪০ এবং ইলন মাস্কের ৯৫০ কোটি মার্কিন ডলারের সম্পত্তি বেড়েছে।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা