আন্তর্জাতিক

জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে অন্যতম ক্ষমতাধর রুশপ্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৬৮তম জন্মবার্ষিকী বুধবার। এদিনই শব্দের চেয়ে আটগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র জিরকনের সফল পরীক্ষা চালানোর সুসংবাদ পেয়েছেন তিনি।

এক ভিডিও কনফারেন্সে রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি জেরাসিমভ পুতিনকে জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে শ্বেতসাগরের অ্যাডমিরাল গোরশকভ নৌযান থেকে জিরকন ক্রুজ মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। এটি ব্যারেন্টস সাগরের একটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে। পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেরাসিমভ।

তিনি আরও জানান, পরীক্ষাকালীন মাচ ৮ (শব্দের চেয়ে ৮ গুণ দ্রুত) গতিতে ৪৫০ কিলোমিটার অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি।উড্ডয়নকালে এর সর্বোচ্চ উচ্চতা ছিল ২৮ কিলোমিটার এবং যাত্রার সময় ছিল সাড়ে চার মিনিট।

ক্ষেপণাস্ত্রটি গড়ে প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ কিলোমিটার বা ঘণ্টায় ৫ হাজার ৭০০ কিলোমিটার অতিক্রম করেছে।

তবে এর সর্বোচ্চ গতিবেগ মাচ ৮-এর বেশি, অর্থাৎ ঘণ্টায় সাড়ে নয় হাজার কিলোমিটার পার হয়ে যাওয়ার কথা।ভ্যালেরি জেরাসিমভ জানিয়েছেন, পরীক্ষার সব ধাপ শেষে রুশ নৌবাহিনীর সাবমেরিন ও স্থলযানের সঙ্গে যুক্ত করা হবে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা