আন্তর্জাতিক

পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক :

দেশজুড়ে নির্বাচন পরবর্তী বিক্ষোভ সমাবেশের কারণে রাজনৈতিক বিশৃ্ঙ্খলা দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী কুবাতেক বোরোনোভ পদত্যাগ করেছেন। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে রাজপথে নেমে এসেছে বিক্ষোভকারীরা। তারা ভোট বাতিলের দাবি জানিয়ে সোমবার দেশটির পার্লামেন্ট ভবনে ভাঙচুর ও কিছু অংশে আগুন ধরিয়ে দেয়। খবর বিবিসির

এদিকে, দেশটির ভোটের ফলাফল বাতিলের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। গত রোববার দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী বোরোনোভ এবং দেশটির পার্লামেন্টের স্পিকার দাস্তান জুমাবেকোভ মঙ্গলবার রাজধানী বিশকেকে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সাদির জাপারোভ প্রধানমন্ত্রী বোরোনোভের স্থলাভিষিক্ত হবেন। একদিন আগেই এই নেতাকে কারাগার থেকে মুক্ত করেছেন বিক্ষোভকারীরা।

চারদিক থেকে ব্যাপক চাপের কারণেই নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট সুনোরবাই জিনবেকোভের দলীয় জোট বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। যদিও তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে ভোট কেনার অভিযোগ আনা হয়েছে। প্রধানমন্ত্রী এবং স্পিকার পদত্যাগ করলেও বহাল তবিয়তে আছেন প্রেসিডেন্ট সুনোরবাই জিনবেকোভ। তবে প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে, তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন।

এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন যে, শক্তিশালী নেতাদের হাতে তিনি দায়িত্ব অর্পনের জন্য প্রস্তুত রয়েছেন। তবে এক্ষেত্রে তিনি কার কথা ইঙ্গিত করেছেন বা কে এই পদে যোগ্য সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রেসিডেন্ট সুনোরবাই জিনবেকোভের কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। তারা প্রেসিডেন্টের কার্যালয়ের কাগজপত্র জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলছেন। ভবনের কিছু অংশে আগুন জ্বলতেও দেখা যায়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এদিকে, বিক্ষোভকারীরা সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবেয়েভকেও মুক্ত করেছে। দুর্নীতির দায়ে কারাভোগ করছিলেন তিনি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা