কৃষ্ণ গহ্বরের গবেষণায় পদার্থের নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আন্তর্জাতিক

কৃষ্ণ গহ্বরের গবেষণায় পদার্থের নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নিজস্ব প্রতিবেদক : মহাবিশ্বের বিস্ময় কৃষ্ণ গহ্বর সম্পর্কে নতুন আবিষ্কারের গবেষণায় চলতি বছর পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ বিজ্ঞানী। মঙ্গলবার (০৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৫৫ মিনিটে এ বছরের পদার্থে নোবেলজয়ীদের নাম ঘোষণা করেছে।

পুরস্কার জয়ীরা হলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, মার্কিন জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল ও জার্মান পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ। রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, এই তিন বিজ্ঞানী তাদের গবেষণার মাধ্যমে কৃষ্ণ গহবর সম্পর্কে নতুন বোঝাপড়া সামনে এনেছেন।

দ্য রয়্যাল সুইডিশ একাডেমি বলেছে, আপেক্ষিকতাবাদের সাধারণ তত্ত্বটি কৃষ্ণ গহ্বরের গঠনের দিকে পরিচালিত করে। রয়্যাল সুইডিশ একাডেমির জেনারেল সেক্রেটারি গোরান কে. হ্যানসন বলেছেন, মহাবিশ্বের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গোপন রহস্য উন্মোচনে সহায়তা করবে পুরস্কারজয়ীদের গবেষণা।

এই আবিষ্কারের জন্য এবারের পদার্থবিদ্যার নোবেলের অর্ধেক অর্থমূল্য পাবেন বিজ্ঞানী পেনরোজ। এছাড়া বাকি অর্ধেক পাবেন গেঞ্জেল এবং ঘেজ। মহাবিশ্বের ছায়াপথের কেন্দ্রস্থলে তারার কক্ষপথে অদৃশ্য এবং অত্যন্ত ভারী বস্তুকণা আবিষ্কারের গবেষণা করেছেন এ দুই বিজ্ঞানী।

বিগ ব্যাং থেকে শুরু করে আজকের মহাবিশ্বের কাঠামো সম্পর্কে নতুন বোঝাপড়া এবং মিল্কি ওয়েতে সূর্যের মতো নক্ষত্রকে প্রদক্ষিণরত এক্সোপ্লানেটের অস্তিত্বের সন্ধান সামনে এনে গত বছর পদার্থে নোবেল পুরস্কার পান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী জেমস পিবলস, জেনেভা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মেয়র ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ দিদিয়ের কুয়েলজ।

গত ৫৬ বছরের মধ্যে ২০১৮ সালে প্রথম নারী হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন কানাডার পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড। এর আগে, ১৯০৩ সালে পদার্থবিদ্যায় প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার পান ম্যারি কুরি।

২০১৮ সালের পর এক বছরের বিরতিতে আবারও চলতি বছরে পদার্থে চতুর্থ নারী হিসেবে নোবেল পেলেন জার্মান পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ। সর্বশেষ ১৯৬৩ সালে জার্মান বংশোদ্ভূত মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মারিয়া গ্যোপের্ট-মায়ার দ্বিতীয় নারী হিসেবে পদার্থের নোবেল পান।

নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী, বুধবার (০৭ অক্টোবর) রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যায়, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দ্য রয়্যাল সুইডিশ একাডেমি থেকে সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে এবং সোমবার (১২ অক্টোবর) দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স অর্থনীতিতে নোবেলজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলের গেট থেকে ককটেল উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকে...

রাজশাহীকে রেশম শিল্পনগরীতে রূপ দিতে সহযোগিতা করবে রাসিক

রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সঙ্গে...

সুন্দরবনে অভিযানে ডাকাত সর্দার আসাবুর আটক, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সুন্দরবনে পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-ক...

কোম্পানীগঞ্জে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চে...

কোম্পানীগঞ্জে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাদরাসা দারুল আরকামের অভিভাবক সমাবেশ ও বার্ষিক শিক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা