আন্তর্জাতিক

আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘাতে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের চলমান সমস্যা থেকে আঞ্চলিক যুদ্ধের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট রশিদ আল রুহানি।

রুহানির আশঙ্কা, জাতিগত আর্মেনীয় ও আজারিদের মধ্যে সংঘাত যেকোনও মুহূর্তে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। দক্ষিণ ককেশাস অঞ্চলের নাগোরনো-কারাবাখে প্রতিবেশি দুই দেশের টানা ১১ দিনের হামলা পাল্টা-হামলায় এই শঙ্কা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ অঞ্চল নিয়ে ১১তম দিনের যুদ্ধে হতাহতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত প্রায় ৩০০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট এমন সতর্কবার্তা জানালেন।

তিনি বলেন, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে করে এই দুই দেশের চলমান সংঘর্ষ যেন আঞ্চলিক সংঘাতে রূপ না নেয়। আর এ সুযোগে বিভিন্ন রাষ্ট্রের সন্ত্রাসীরা সীমান্তের পরিবেশ নষ্ট করে ফেলতে পারে।

ইরানের মন্ত্রিসভার এক বৈঠকে হাসান রুহানি বলেন, ইরানের মাটিতে যে কোনও ধরনের মর্টার বোমা এবং ক্ষেপণাস্ত্রের অবতরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। আমাদের কর্মকাণ্ডের মূল ভিত্তি হচ্ছে শান্তি। আমরা শান্তিপূর্ণ উপায়ে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোর প্রত্যাশা করছি।

এদিকে, বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে টানা ১১ দিন ধরে চলমান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী হিসেবে থাকতে রাজি ইরান। তবে আজারবাইজান প্রস্তুত থাকলে পারস্পরিক সমঝোতায় যেতে প্রস্তুত আর্মেনিয়া। অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার মতবিরোধ নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে। নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলে আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা।

সান নিউজ/বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা