আন্তর্জাতিক

জিন সম্পাদনায় নতুন প্রযুক্তি, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

আন্তর্জাতিক ডেস্ক : ডিএনএ সম্পাদনার জন্য নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দু’জন বিজ্ঞানী। তারা হলেন- ফ্রান্সের এমানুয়েল চারপেনটায়ার ও যুক্তরাষ্ট্রের জেনিফার এ দোনা। বুধবার (৭ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ওই তিন রসায়নবিদের নাম ঘোষণা করেছে।

র‌য়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, জিন সম্পাদনার ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য তাদেরকে যৌথভাবে এ বছর রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হলো।

তারা যৌথভাবে জিন প্রযুক্তির সবচেয়ে কার্যকরী যে প্রযুক্তিটি তৈরি করেছে; তার নাম সিআরআইএসপিআরস বা ক্যাস৯ জেনেটিক ছুরি। এটি ব্যবহার করে গবেষকরা খুব সহজেই প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে পারেন।

তাদের উদ্ভাবিত এই প্রযুক্তিটি বিজ্ঞানের ওপর একটি যুগান্তকারী প্রভাব ফেলেছে। এটি অবদান রাখছে নতুন ক্যান্সার থেরাপি। এ ছাড়া উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোগ নিরাময়ের স্বপ্নকে সত্য করে তুলতে পারে এই প্রযুক্তি।

এর আগে গত বছর নতুন রাসায়নিকের জন্য এনজাইমের উৎপাদন ও পরিবেশবান্ধব শিল্প গড়ার গবেষণা করে শান্তিতে নোবেল পান মার্কিন নারী রসায়নবিদ ফ্রান্সেস এইচ আরনল্ড ও জর্জ পি স্মিথ এবং ব্রিটিশ রসায়নবিদ স্যার গ্রেগরি পি উইন্টার।

নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দ্য রয়্যাল সুইডিশ একাডেমি থেকে সাহিত্যে, শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে এবং সোমবার (১২ অক্টোবর) দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স অর্থনীতিতে নোবেলজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা