সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দোব্রোপিলিয়া শহরে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এতে আহত হয়েছে আরও ৩০ জন।

আরও পড়ুন: সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর মৃত্যুদণ্ড

শনিবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে চালানো হামলায় আটটি আবাসিক ভবন এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক জরুরি পরিষেবা। এই শহরটি রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত।

এদিকে, হামলার কারণে আগুন ধরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দেশটির জরুরি বিভাগের কর্মীরা। সেই সময় রুশ বাহিনী আবারও হামলা চালিয়েছে বলে জানা যায়। এর আগে, বৃহস্পতিবার রাতে রুশ হামলায় ৫ জন নিহত হওয়ার খবর জানান ধেশটির প্রসিকিউটররা।

অপরদিকে, আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টিমের সাথে সাক্ষাৎ করবেন। সেখানে তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছে, তিনি আশা করছেন এই আলোচনা অর্থবহ হবে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব শান্তির জন্য প্রস্তুত আছে। তিনি একই সাথে এটি অর্জনে সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রতিদিন রাশিয়ার নতুন হামলা এবং বাস্তবতা নিজেই প্রমাণ করে যে রাশিয়াকে শান্তির জন্য বাধ্য করা উচিত। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের সাথে প্রকাশ্যে বাদানুবাদের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা