আন্তর্জাতিক

পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে সোমবার (০৫ অক্টোবর) পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র অফিসার নিহত হয়েছেন। নিয়ন্ত্ররেখার বাবখোরি এলাকায় ব্যাপক গোলাগুলি চালায় পাক সেনাবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিনা প্ররোচনায় সোমবারও রাজৌরির নৌশেরা সেক্টরে গোলাবর্ষণ করেছে পাকিস্তান। হামলায় এক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর ভারতও পাল্টা গোলাবর্ষণ শুরু করে। তবে, হামলার বিস্তারিত এখনও জানা যায়নি।

ভারতের এক প্রতিরক্ষা মুখপাত্র জানান, জম্মুর রাজৌরি ও পুঞ্চের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন দু'টি সেক্টরে পাকসেনারা গুলি চালিয়েছে। একই সঙ্গে মর্টার সেলও নিক্ষেপ করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত রাজৌরির নৌশেরা সেক্টরে ভারী গোলাবর্ষণ করে পাকিস্তান।

সন্ধ্যা থেকে নৌশেরায় দু'পক্ষের গোলাগুলি শুরু হয়। কিছুক্ষণ ধরে গোলাগুলি চলার পর তা বন্ধ হয়ে যায়। ওই মুখপাত্র জানান, রাত ৮টা ২০ মিনিটে আবারও পাক গোলাবর্ষণ শুরু হয়। সেসময় পুঞ্চের দেগওয়ারকে লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি ছোড়ে পাকিস্তান। সঙ্গে মর্টার সেলও নিক্ষেপ করা হয়। গভীর রাত পর্যন্ত দু-পক্ষের গোলাগুলি চলেছে।গত পাঁচ দিনের মধ্যে এ নিয়ে চারজন ভারতীয় সেনা পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন। গত ১ অক্টোবর পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টর ও কুপওয়ারার নৌগম সেক্টরে পৃথক দু'টি সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনায় তিন ভারতীয় সেনা জওয়ান নিহত হন। সোমবার শ্রীনগরের কাছে সন্ত্রাসীদের হামলার ঘটনাও ঘটেছে। হামলায় সিআরপিএফের ২ জওয়ান নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

পুলিশ সূত্র জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার পাম্পোরে বাইপাসের কাছে কান্দিজেল ব্রিজের উপর বেলা ১২টা ৫০ মিনিটে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।

হামলায় নিহতরা ১১০ ব্যাটেলিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। হামলার পর পুরো এলাকায় তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। টহলদারির সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা ফের গুলি ছুড়লে তিন জওয়ান গুলিবিদ্ধ হন। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই জম্মু-শ্রীনগর জাতীয় সড়কপথ বন্ধ করে দেওয়া হয়। জম্মু-কাশ্মীরে গত আট মাসে ৩১৮৬টি সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এই সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা