আন্তর্জাতিক

ভারতে করোনায় একদিনে ৯০৩ জনের মুত্যু, শনাক্ত ৭৪,৪৪২ জন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে একদিনে ৭৪ হাজার ৪৪২ টি নয়া সংক্রমণ এবং ৯০৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৮ টা থেকে সোমবার (৫ অক্টোবর) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

সরকারি সূত্রে প্রকাশ, ভারতে এপর্যন্ত (৪ অক্টোবর) ৭ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৩৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। এরমধ্যে গতকাল (রোববার) ৯ লাখ ৮৯ হাজার ৮৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

দেশে এপর্যন্ত মোট ৬৬ লাখ ২৩ হাজার ৮১৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২ হাজার ৬৮৫ জন। মোট ৫৫ লাখ ৮৬ হাজার ৭০৩ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। শতাংশের হিসাবে যা ৮৪.৩৪ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা রোগী হল ৯ লাখ ৩৪ হাজার ৪২৭ জন বা ১৪.১১ শতাংশ। এ নিয়ে একটানা ১৩ দিন ভারতে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখের কম রয়েছে। মৃতের সংখ্যা কমে হয়েছে ১.৫৫ শতাংশ।

এদিকে, ভারতের কেন্দ্রীয় সরকার আগামী বছরের জুলাই মাসের মধ্যে গোটা দেশের কমপক্ষে ২৫ কোটি মানুষের কাছে কোভিডের টিকা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডা. হর্ষ বর্ধন বলেছেন, এ জন্য কোভিড প্রতিষেধকের ৪০ থেকে ১৫ কোটি ডোজ হাতে পাওয়া প্রয়োজন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বলা হয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে কাদের আগে ও কাদের পরে প্রতিষেধক দেওয়া হবে তার তালিকা তৈরি করে অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে পাঠাতে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের আগে প্রতিষেধক দেওয়ার কথা ভাবা হচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা