করোনা গোপন রেখে টিভি শোতে ট্রাম্প
আন্তর্জাতিক

করোনা  গোপন রেখে টিভি শোতে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পরও তিনি একটি টেলিভিশন শোতে উপস্থিত হন বলেও খবর প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এমন সন্দেহ তৈরি হয়েছে যে আক্রান্ত হওয়ার পরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেই তথ্য গোপন রেখেছিল।

বিবিসির অনলাইন প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এবং টেলিভিশন এবিসি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, বৃহস্পতিবার রাতে ফক্স নিউজের একটি শোতে উপস্থিত হওয়ার আগে হোয়াইট হাউসের র‌্যাপিড করোনা টেস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

হোয়াইট হাউসে দুটি পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। প্রথমে করা হয় র‌্যাপিড করোনা টেস্ট। এরপর পিসিআর মেশিনের মাধ্যতে আরও একবার সেই নমুনা পরীক্ষা করা হয়। পিসিআর মেশিনে নমুনা পরীক্ষাকে বেশি নির্ভুল হিসেবে বিবেচিত। ট্রাম্প র‌্যাপিড টেস্টে সংক্রমিত বলে শনাক্ত হন। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, র‌্যাপিড টেস্টে সংক্রমণ শনাক্ত হওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের সিন হ্যানিটি শোতে উপস্থিত হন। তখন তিনি পিসিআর মেশিনের ফলাফলের অপেক্ষা করছিলেন।

তবে তার ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকস যে করোনায় আক্রান্ত হয়েছেন সেই কথা অবশ্য তিনি ফক্স নিউজ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। শুক্রবার স্থানীয় সময় সকালে স্ত্রী মেলানিয়াসহ নিজের করোনা আক্রান্তের খবর টুইট করে জানান ট্রাম্প। ওইদিন থেকে এ পর্যন্ত হোয়াইট হাউসে ট্রাম্প ঘনিষ্ঠ অনেকেই আক্রান্ত হয়েছেন।আক্রান্ত হওয়ার পর তাকে ওয়াশিংটনের একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তার। অবশ্য হাসপাতালের বাইরে জড়ো হওয়া সমর্থকদের চমকে দিতে তিনি তার গাড়িবহর নিয়ে কিছুক্ষণের জন্য হাসপাতালের বাইরে বের হন। হোয়াইট হাউস বলছে, এতে অনুমতি ছিল চিকিৎসকদের।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা