আন্তর্জাতিক

মার্কিন দূতাবাসে অস্ত্রের পরীক্ষা : বাগদাদে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরাকের রাজধানী বাগদাদে। অনেকেই ভেবেছিল ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি। ঘটনার পরে খোঁজ নিয়ে জানা গেছে, বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরখ করে দেখেছে।

কার্যকারিতা পরখ করতে গিয়ে ব্যবহার করেছে যুদ্ধ সরঞ্জাম। কিন্তু তারা একবারের জন্যও শহরবাসীকে বিষয়টি অবহিত করার প্রয়োজন মনে করেনি। এ কারণে শহরবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ইরাকি বার্তা সংস্থা ‘সাবেরিন নিউজ’ জানিয়েছে, মার্কিন বাহিনী দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘সিআরএএম’ এর পরীক্ষা চালিয়েছে।

গত সপ্তাহেও একই ধরণের পরীক্ষা চালিয়েছে আগ্রাসী বাহিনী। তারা ইরাক সরকারের অনুমতি নিয়ে এ ধরণের তৎপরতা চালাচ্ছে নাকি গুণ্ডামির অংশ হিসেবে অবৈধভাবে এ কাজ করছে, তা স্পষ্ট নয়।

তবে ইরাকের কয়েক জন রাজনীতিবিদ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দূতাবাস হচ্ছে কূটনৈতিক স্থাপনা। কিন্তু বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস সামরিক স্থাপনায় পরিণত হয়েছে যা ইরাকসহ গোটা অঞ্চলের জন্যই বিপজ্জনক।

ইরাকি জনগণের একটা বড় অংশই সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে সেদেশের সংসদে একটি বিল পাস হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা