আন্তর্জাতিক

আঞ্চলিক সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, মরক্কোর সঙ্গে ১০ বছরের সামরিক চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার উত্তর আফ্রিকা সফরের শেষ পর্যায়ে মরক্কো সফর করেন এবং দেশটির সঙ্গে ১০ বছরের সামরিক সহযোগিতা চুক্তি সই করেছেন। এর আগে তিনি উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া এবং আলজেরিয়া সফর করেন।

মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সামরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে এই সামরিক চুক্তি রোডম্যাপ হিসেবে কাজ করবে। মরক্কোর রাজকীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি অভিন্ন নিরাপত্তা লক্ষ্য বিশেষ করে সামরিক প্রস্তুতি বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

মরক্কো হচ্ছে উত্তর আফ্রিকায় ন্যাটো জোটের বাইরে আমেরিকা সবচেয়ে বড় মিত্র দেশ। শুক্রবার দু'দিনব্যাপী সফরে মরক্কোয় পৌঁছে মার্ক এসপার দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা, উপ-প্রতিরক্ষামন্ত্রী আব্দুল লতিফ লুদিয়ি এবং মরক্কোর রাজকীয় সশস্ত্র বাহিনীর ইন্সপেক্টর জেনারেল আব্দুল ফাত্তাহ লুয়ারাকের সঙ্গে বৈঠক করেন।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এ সফর সম্পর্কে এখনই বিস্তারিত সব তথ্য প্রকাশ করা হবে না। এছাড়া, তিউনিশিয়া এবং আলজেরিয়ায় তিনি কী নিয়ে আলোচনা করেছেন তাও প্রকাশ করা হচ্ছে না। আমেরিকা হচ্ছে মরক্কো সরকারের জন্য সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ।

সূত্র : পার্স টুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা