আন্তর্জাতিক

 ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিতে  চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক :

মহামারি করোনা থেকে ছাড় পায়নি বিশ্বের ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মৃদু উপসর্গ দেখা দেয়ায় মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। সমর্থকদের পাশাপাশি তার তার শারীরিক অবস্থা জানতে উৎকণ্ঠিত গোটা বিশ্ব।

শনিবার সবাইকে আশ্বস্ত করে ট্রাম্প জানিয়েছেন, হাসপাতালে আসার সময় অসুস্থ থাকলেও এখন আগের চেয়ে ভালো বোধ করছেন তিনি।এক ভিডিওবার্তায় ট্রাম্প বলেছেন, আমি ভালো বোধ করতে শুরু করেছি। আমার ধারণা, পরের কয়েকদিনই আসল পরীক্ষা। এদিনগুলোতে কী ঘটে তা দেখা যাবে।

একইদিন হোয়াইট হাউসের চিকিৎসকরাও জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি ইতোমধ্যেই হোয়াইট হাউসে ফেরার কথা বলছেন। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি বলেন, সতর্কতার জন্য প্রেসিডেন্টকে হাসপাতালে নেয়া হয়েছে। তার করোনা শনাক্ত হয়েছে ৭২ ঘণ্টা। প্রথম ৭ থেকে ১০ দিন সবচেয়ে জটিল।

এখন পর্যন্ত ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়নি জানিয়ে হোয়াইট হাউসের এ চিকিৎসক বলেন, অনেকটাই সুস্থ রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত ২৪ ঘণ্টায় শরীরে জ্বর ছিল না। প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতিতে আমি এবং আমার দল সন্তুষ্ট।


তবে চিকিৎসকদের এ বক্তেব্যের কিছুক্ষণ পরেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোসের বক্তব্যে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে।মিডোস সাংবাদিকদের বলেছেন, গত ২৪ ঘণ্টা প্রেসিডেন্টের অবস্থা খুবই উদ্বেগজনক ছিল। পরবর্তী ৪৮ ঘণ্টা তার চিকিৎসার জন্য আরও গুরুত্বপূর্ণ হবে। আমরা এখনও পুরোপুরি সুস্থতার পথে নেই।এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে আরও কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে। তার চিকিৎসায় পরীক্ষামূলক ওষুধ ব্যবহার করছেন চিকিৎসকরা। তাকে অ্যান্টিবডির বিশেষ ককটেলও দেয়া হয়েছে। সূত্র: আল জাজিরা, সিএনএন

সান নিউজ /পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা