হাসপাতাল ছাড়লেন ট্রাম্প!
আন্তর্জাতিক

হাসপাতাল ছাড়লেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্থতার কথা শুনে যেসব কর্মী-সমর্থক হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন সে সকল সমর্থকদের চমকে দিতে কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে গাড়িবহর নিয়ে তাদের দেখা দিয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে ওয়াশিংটনের একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, চমকে দিতে সফর করবেন টুইটারে এমন ঘোষণা দেয়ার কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভেতর মাস্ক পরে হাসপাতালের বাইরে তার গাড়িবহরকে চক্কর দিতে দেখা যায়। হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বের হওয়ার বিষয়টিকে চিকিৎসকরা নিরাপদ হিসেবে জানানোর পর ট্রাম্প হাসপাতাল ছাড়েন বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

মহামারি নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনার মুখে পড়া এবং করোনা ‘তেমন কোনো ভাইরাস নয়’ বলে এক সময় দাবি করা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভাইরাসটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। এখন সবাইকে তিনি সেটা জানাতে চান।এর আগে তার চিকিৎসক জানিয়েছেন, ক্রমশই ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং সোমবারের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে তাদের দীর্ঘ বিশ্বাস।হোয়াইট হাউসের চিকিৎসা কর্মকর্তা ডা. শন কনলি বলেন, আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর দুইবার প্রেসিডেন্টের দেহে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল এবং তাঁকে স্টেরয়েড ওষুধ ডেক্সামেথাসন দেয়া হচ্ছে। কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর অন্তত একবার প্রেসিডেন্ট ট্রাম্পকে কৃত্রিমভাবে অক্সিজেন দেয়ার প্রয়োজন হয়েছে বলেও জানিয়েছেন ডা. শন কনলি। অবশ্য এর আগে জানানো হয়েছিল ট্রাম্পকে অক্সিজেন দেয়া হয়নি।

কোট-টাই ছাড়া একটি জ্যাকেট পড়ে দেয়া এক টুইট বার্তায় তিনি জানান, ‘আমি কোভিড সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমি সত্যিই এটা শিখেছি স্কুলে গিয়ে। এটাই আসল স্কুল। এটি বই পড়ার স্কুল নয়। আমার এটা হয়েছে এবং আমি বুঝতে পেরেছি। এটি একটি খুব মজার বিষয়, আমি আপনাদেরকে এটা সম্পর্কে জানাবো।’তবে ট্রাম্প যতই যা বলুক গত শুক্রবার তিনি তার স্ত্রী এবং ওইদিন থেকে এরপর হোয়াইট হাউসে তার অনেক মিত্রের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হওয়ার পর আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিকে অচলাবস্থা তৈরি হয়েছে। আগামী ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা