আন্তর্জাতিক

সিরিয়ায় রুশ সেনাদের উপস্থিতি বিশ্ব ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ : বাশার আসাদ

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের কথা বাদ দিলেও বিশ্বব্যবস্থা নিশ্চিত করার জন্য তার দেশে রাশিয়ার সামরিক উপস্থিতির গুরুত্ব রয়েছে।

তিনি বলেন, “সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বিশেষ করে রুশ সামরিক ঘাঁটিকে দুটি দৃষ্টিকোণ থেকে দেখা যায়। একটি হচ্ছে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই যাকে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলছি। অন্য দৃষ্টিকোণ হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে রাশিয়ার ভূমিকা। আজকের দিনে আমরা আন্তর্জাতিক জঙ্গলে বসবাস করি, আন্তর্জাতিক আইনের আওতায় নয়। আজকের আন্তর্জাতিক বিশৃঙ্খলপূর্ণ অবস্থা তৈরি হয়েছে গত ২৫ বছরের আন্তর্জাতিক আইনের শাসনের ঘাটতির কারণে। আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্য প্রতিষ্ঠা করতে হলে রাশিয়ার ভূমিকা অপরিহার্য। এই প্রয়োজন আন্তর্জাতিক সংস্থাগুলোতে, রাজনীতিতে এবং সামরিক ক্ষেত্রে।”

রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গতকাল (রোববার) প্রেসিডেন্ট বাশার আসাদ এসব কথা বলেন। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর রুশ সামরিক বাহিনীর বিমান হামলা শুরুর পঞ্চম বার্ষিকী উপলক্ষে বাশার আসাদের এই সাক্ষাৎকার নেয়া হয়।

সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হেমেইমিম বিমানঘাঁটি নামে একটি রুশ বিমানঘাঁটি রয়েছে। এছাড়া, ভূমধ্যসাগরে সিরিয়ার উপকূলে একটি নৌঘাঁটি রয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা