আন্তর্জাতিক

আর্মেনিয়ার ২২ এলাকা দখলমুক্ত করলো আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার দখল থেকে কারাবাখের ২২ এলাকা মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী সোমবার (৫ অক্টোবর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

বিতর্কিত নাগোরনো-কারাবাখ নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে জাড়িয়ে পড়ে। আর্মেনিয়ার বাহিনী আজারবাইজানের বসতি ও সামরিক ঘাঁটিতে হামলা করলে দুই দেশ ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে।

আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের বিশ্বস্ত সূত্রের তথ্য মতে সর্বমোট ২২ অধিকৃত বসতি মুক্ত করেছে বাকু। তাদের অধিকৃত অঞ্চলগুলো পুনঃদাবি করে আজারবাইজানের সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বেলাগান, বারডা, টার্টার শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর্মেনিয়া।

এদিকে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভ আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধবিরতির জন্য সেনা প্রত্যাহারের সময়সীমাসহ কিছু শর্ত আরোপ করেছেন।

রোববার (৪ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া অগ্নিভাষণে আলিইয়েভ সতর্ক করে বলেন, আর্মেনীয় নেতার আগেই ভাবা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে। আমাদের এলাকা অবশ্যই ছেড়ে যেতে হবে। ইয়েরেভানকে আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতার কথা স্বীকার করতে হবে। যে অঞ্চল নিয়ে যুদ্ধ চলছে সেটি আর্মেনিয়ার অংশ নয় স্বীকার করতে হবে।’

আলিইয়েভ আরও বলেন, ‘নাগরনো-কারাবাখ আমাদের ভূমি। আমাদের সেখানে ফিরতে হবে এবং আমরা এখনই তা করছি। এটিই শেষ। আমরা তাদের দেখিয়েছি আমরা কী। আমরা তাদের কুকুরের মতো তাড়া করছি।’

নাগোরনো-কারাবাখ আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে, আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনো কারও স্বীকৃতি পায়নি।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা